কুম্ভ মেলার জনস্রোতে লাগাম টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী - The News Lion

কুম্ভ মেলার জনস্রোতে লাগাম টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী

 


দি নিউজ লায়ন;  কুম্ভ মেলার জনস্রোতে লাগাম টানতে নারাজ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, কুম্ভ মেলার জনস্রোতে লাগাম টানা যায় নাকি! ধর্মকে অবহেলা করা হবে। তা আমি পারব না।  উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিংহ রাওয়ত মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দিয়েছেন কিন্তু ধর্মকে পিছনে ফেলে নয়। কুম্ভমেলার দ্বিতীয় শাহি স্নানের ছবি ভিডিও দেখে অবাক স্বাস্থ্যমহল সহ করোনা নিয়ে ওয়াকিবহান মানুষজন।  


মঙ্গলবার একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বলেন, অন্যান্য ধর্মীয় সমাবেশের সঙ্গে কুম্ভের তুলনা চলে না। খোলা জায়গায় কুম্ভমেলা হচ্ছে। গঙ্গার ঘাটে স্নাস করছে সকলে। আর এখনে পুণ্যার্থীদের ভিড়। তারা তো সকলই আমাদের লোক। ১২ বছরে এক বার কুম্ভমেলা হয়। এর সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে। তবে কোভিড বিধি মেনে চলার চেষ্টা করা হচ্ছে।


 প্রসঙ্গত, সোমবার সন্ধেবেলা প্রায় ২৮ লক্ষ পুণ্যার্থী গঙ্গায় দ্বিতীয় শাহি স্নানের জন্য কুম্ভে এসেছেন। মেডিক্যাল বিভাগ সূত্রে খবর এদিন সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাত্র ১৮ হাজার ১৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়। যাদের মধ্যে ১০২ জনেরই রিপোর্ট পজিটিভ আসে। আর এই পরিসংখ্যানই চিন্তা বাড়াচ্ছে দেশ জুড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.