দিদিকে প্রণাম জানিয়েই শনিবার জনতার রায়ের সাক্ষী হলেন প্রার্থী ওম প্রকাশ মিশ্রের - The News Lion

দিদিকে প্রণাম জানিয়েই শনিবার জনতার রায়ের সাক্ষী হলেন প্রার্থী ওম প্রকাশ মিশ্রের

 


দি নিউজ লায়ন;     দিদিকে প্রণাম জানিয়েই শনিবার জনতার রায়ের সাক্ষী হলেন প্রার্থী ওম প্রকাশ বাবু। শনিবার শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ভোট চলে। অন্যান্য সকল প্রার্থীরা পূজা মন্দির হয়ে এদিন মানুষের রায়ের দিনে নির্বাচনী ময়দানে নামলেও, শিলিগুড়ির তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র সাত সকালে তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীষ নিয়ে এদিন জনতার রায়ের পরীক্ষায় নামেন।যদিও তিনি জানান দিদিকে ফোনের মাধ্যমে প্রণাম জানিয়ে সকালে বার্তা পাঠিয়েছি।


 তারপর দুপুর নাগাদ কথা হয়েছে রাজ্য নেতৃত্বের সঙ্গে। তারা দিদি বার্তা আমাকে পৌঁছেছেন। ফোনে নির্বাচন সংক্রান্ত খোঁজখবর নিয়েছেন। এদিকে এদিন ওম প্রকাশ বাবুর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা মদন ভট্টাচার্য। সাত সকালে হালকা নাস্তা করেই মানুষের রায়ের সাক্ষী হতে বেড়িয়ে পড়েন ওম প্রকাশ বাবু।  দিনভর রাস্তায় কর্মীদের সঙ্গে হালকা খাবার ভাগ করে খান।  


গাড়িতে করে শহরে বিভিন্ন জায়গায় দূর থেকেই জনতার মধ্যে ভোটকে কেন্দ্র করে যে উৎসাহ তা লক্ষ্য করে তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থী ওম প্রকাশ বাবু বলেন উৎস থেকে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র ও রাজ্যের তৃণমূল সরকার কায়েম করবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.