দেশে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা - The News Lion

দেশে আরও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা

 


দি নিউজ লায়ন;     দেশে হু হু করে বেড়েই চলেছে করোনা। গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমণের সব রেকর্ড ভেঙে দিয়ে সাড়ে তিন লাখেরও বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।   ভারতীয় মেডিকেল গবেষণা কাউন্সিলের (আইসিএমআর) তথ্যমতে, গত রোববার পর্যন্ত মোট ২৭ কোটি ৯৩ লাখ ২১ হাজার ১৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শুধু গতকালই পরীক্ষা হয়েছে ১৪ লাখ ২ হাজার ৩৬৭টি।


গত সপ্তাহে বিশ্বে প্রথমবারের মতো একদিনে তিন লাখ রোগী শনাক্ত হয়েছিল দেশে। এবার গত ২৪ ঘণ্টায় ছাড়িয়ে গেছে সে সংখ্যাও।  নতুন করে ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এসময় মারা গেছেন অন্তত ২ হাজার ৮১২ জন।  করোনার দ্বিতীয় ধাক্কায় বিপর্যস্ত দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাও। চলছে অক্সিজেনের তীব্র সংকট। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.