ঝাড়গ্রামের বালিভাষা ও গুপ্তমনির মাঝে গ্যাস গাড়ি লিক হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক
দি নিউজ লায়ন; সোমবার বিকালে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বালিভাসা গুপ্তমনির মাঝে ৬ নম্বর জাতীয় সড়কের উপর একটি গ্যাস গাড়ি থেকে গ্যাস লিক হয়ে যায়। যার ফলে ওই এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন নিয়ে দমকল বিভাগের কর্মীরা ও বিশাল পুলিশবাহিনী। গ্যাস গাড়ি থেকে গ্যাস লিক হওয়ার ঘটনায় ছ নম্বর জাতীয় সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।
সোমবার ৬ নম্বর জাতীয় সড়কের উপর থাকা বালিভাষা টোলপ্লাজা পেরোনোর পর গুপ্তমনির মাঝে একটি গ্যাস ট্যাংকার থেকে গ্যাস লিক হতে থাকে। জানা গিয়েছে হিন্দুস্থান পেট্রোলিয়াম এর ওই গ্যাস গাড়ি টি ছিল। বিষয়টি জানাজানি হওয়ায় ওই এলাকার বেশ কয়েকটি গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে ।ওই ঘটনার পর ছ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়।যার ফলে ব্যাপক যানজট তৈরি হয়েছে।তবে কি ভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তা নিয়ে পুলিশ আধিকারিকরা আলোচনা শুরু করেছে।তবে ৬ নম্বর জাতীয় সড়কে সমস্ত যানবাহন চলাচল বন্ধ থাকায় বহু সাধারণ মানুষ সমস্যায় পড়েছেন।

Post a Comment