হাওড়ায় রোড শো করলেন যোগী আদিত্যনাথ
দি নিউজ লায়ন; উলুবেড়িয়ায় বিজেপি প্রার্থীর হয়ে রোড শো করার পর হাওড়াতেও বিজেপি প্রার্থী উমেশ রাইয়ের হয়ে রোড শো করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শনিবার উত্তর হাওড়ায় ওই মেগা রোড শো'তে প্রার্থী ছাড়াও বিজেপির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
রোড শো'তে বিজেপির কর্মী সমর্থকেরা হাজির ছিলেন। হাওড়ার গুলমোহর থেকে বাঁধাঘাট পর্যন্ত ওই রোড শো হয়। খোলা গাড়িতে যোগী আদিত্যনাথ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সঙ্গে ছিলেন প্রার্থীর উমেশ রাই। ফুল দিয়ে তাঁকে সংবর্ধনা জানায় বিজেপির কর্মীরা। বর্ণাঢ্য ওই রোড শো গুলমোহরের পর হাওড়া এসি মার্কেট, ঘাসবাগান, পিলখানা, জি টি রোড, ওড়িয়াপাড়া, নন্দীবাগান, সালকিয়া চৌরাস্তা সহ বিভিন্ন রাস্তা ঘুরে বাঁধাঘাটে এসে শেষ হয়।

Post a Comment