রায়নায় বৃদ্ধ খুনে ধৃত তিনজনের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করল পুলিশ - The News Lion

রায়নায় বৃদ্ধ খুনে ধৃত তিনজনের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করল পুলিশ

 


দি নিউজ লায়ন;  রায়নায় বৃদ্ধ খুনে ধৃত তিনজনের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করল পুলিস। ঘটনাস্থল থেকে মেলা হাতের ছাপের সঙ্গে তা মিলিয়ে দেখবেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। গত ৯ মার্চ সন্ধ্যা ৭টা নাগাদ রায়না থানা পোস্টঅফিস পাড়ার বৃদ্ধ জীবনকানাই সেনগুপ্ত (৭৪) বাড়িতে খুন হন। ঘটনাস্থল থেকে একটি শাবল উদ্ধার হয়।


 ময়না তদন্তের রিপোের্ট তাঁকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা যায়। তদন্তে নেমে পুলিস সিরাজুল হক মণ্ডল, জয়ন্ত সাঁতরা ও গৌতম মণ্ডলকে গ্রেপ্তার করে। বর্ধমান শহরের গোদা মসজিদতলায় সিরাজুলের বাড়ি। বর্ধমান থানারই বেলকাশে জয়ন্তর বাড়ি। সে এলাকায় বিজেপির নেতা হিসাবে পরিচিত। গৌতমের বাড়ি বর্ধমান থানারই বেচারহাটে। মোবাইলের সূত্রে খুনের ঘটনায় তিনজনের জড়িত থাকার কথা জানতে পারে পুলিস। 


ব্যাংক থেকে তুলে আনা টাকা হাতানোয় বাধা পেয়ে বৃদ্ধকে খুন করা হয় বলে পুলিসের দাবি। এরপরই পুলিস তদন্তে নামে। ধৃতদের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহের জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেন সিজেএম। দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধৃতদের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহের জন্য নিের্দশ দেন সিজেএম। 


সেইমতো শনিবার দ্বিতীয় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে ধৃতদের ফিঙ্গার প্রিন্টের নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসার। এদিন ধৃতদের ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো নিের্দশ দেন সিজেএম। ধৃতরা অবশ্য তাদের মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে দাবি করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.