নবদ্বীপে জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং - The News Lion

নবদ্বীপে জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং

 



দি নিউজ লায়ন;  আসন্ন বিধানসভা নির্বাচনে সমস্ত বহিরাগত এবং অপরাধীদের আটক করতে অবৈধ গাড়ি এবং বেআইনি অস্ত্র ধরতে ইতিমধ্যেই সার্ভেলেন্স টিম তৈরি করে নবদ্বীপ শহর ও ব্লক জুড়ে নাকা চেকিং-এর কাজ শুরু হয়ে গিয়েছে। শহরের বিভিন্ন জায়গায় নাকা চেকিংয়ের কাজে রাজ্য তথা জেলা প্রশাসনের কর্মীদের সঙ্গে থাকছেন পুলিশ কর্মীরা।


 শুধু তা-ই নয়, নবদ্বীপ শহরের প্রত্যেকটি জায়গায় প্রশাসনের তরফে সিসিটিভি লাগানো হয়েছে। এই সিসিটিভিগুলি থেকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। এদিন দেখা গেল নবদ্বীপ তেঘড়িপাড়া জোড়া ব্রিজের কাছে চলছে নবদ্বীপ থানার পুলিশের জোরদার নাকা চেকিং। 


এছাড়াও মালঞ্চ পাড়া বিষ্ণুপ্রিয়া ব্রিজের কাছে এবং নবদ্বীপ ব্লকের ইদ্রাকপুরের  মাদাইপুর রাস্তায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে পুলিশের নাকা চেকিং। রোজ নাকা চেকিংয়ে কোথাও কিছু ধরা পড়ছে কি না, তা জানিয়ে একটি নির্দিষ্ট ফর্ম ভরাট করে জেলার নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিকদের জমা দিতে হচ্ছে। তবে জোরদার চেকিং চলছে এবং জানা গিয়েছে প্রতিদিনই চলবে এই নাকা চেকিং।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.