অন্য নেতারা ভোট হলে পালিয়ে যায়, আমরা থাকবো আপনাদের সাথে সারা বছর, তাই মাস্ক পড়ুন, ভোট দিন তৃনমূলে - The News Lion

অন্য নেতারা ভোট হলে পালিয়ে যায়, আমরা থাকবো আপনাদের সাথে সারা বছর, তাই মাস্ক পড়ুন, ভোট দিন তৃনমূলে

 


দি নিউজ লায়ন;     শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দের সমর্থনে এক নির্বাচনী জনসভায় টলিউড অভিনেতা দেব। বুধবার দুপুর 1 টা নাগাদ শান্তিপুর স্টেডিয়াম মাঠে হেলিকপ্টার থেকে নাবেন অভিনেতা দেব এরপরই শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় দে তাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানায়। এর পরেই শান্তিপুর পাবলিক লাইব্রেরী ময়দানে জনসভায় বক্তব্য রাখেন অভিনেতা দেব। বক্তব্যের মধ্য দিয়ে শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থী অজয় সমর্থনে তার একাধিক উন্নয়নের কথা তুলে ধরেন এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন। 


শান্তিপুর বিধানসভার তৃণমূল প্রার্থীকে ভূমিপুত্র বলে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান জনসভায় উপস্থিত থাকা সাধারণ মানুষকে। স্বভাবতই অভিনেতা দেব কে দেখার জন্য কয়েক হাজার মানুষের ভিড় জমে পাবলিক লাইব্রেরী ময়দানে শান্তিপুর পুলিশ প্রশাসন কেউ হিমশিম খেতে হয় সাধারণ মানুষের ভিড় সামলানোর জন্য। মাত্র কুড়ি মিনিটের বক্তব্যে ঝড় তোলেন দেব, টনটনে রোদ্দুর কে উপেক্ষা করেও সাধারণ মানুষের ভিড় সামলাতে নাজেহাল পুলিশ প্রশাসন। তবে বক্তব্যের শুরুতেই তিনি, করণা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলেন। পোড়-খাওয়া রাজনীতিবিদদের মুখে সচেতনতা বার্তা খুব  শোনা যায় না, শোনা যায় না সেলিব্রিটিদের মুখেও! তবে দেব দর্শনে আগতরা কি দৈববাণী মেনে চলবেন!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.