আমার লঘু পাপে গুরু দণ্ড হল, রাহুল সিনহা - The News Lion

আমার লঘু পাপে গুরু দণ্ড হল, রাহুল সিনহা

 


দি নিউজ লায়নঃ    আমার লঘু পাপে গুরু দণ্ড হল মমতা ব্যানার্জির 24 ঘন্টা নিষেধাজ্ঞা অথচ আমার 48 ঘন্টা নিষেধাজ্ঞা আমি মনে করছি যে আমার সঙ্গে অন্যায় হয়েছে । তবুও আমি ইলেকশন কমিশনের এই নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলব 48 ঘন্টা কোন প্রচারে অংশ নেব না ।  


জানালেন হাবরার বিজেপি প্রার্থী রাহুল সিনহা।  সাংবাদিক সম্মেলনে বলেন মমতা ব্যানার্জি যেইভাবে প্রভোকেশন ছড়িয়েছেন তাতেও শাস্তি দেওয়া উচিত ছিল কিন্তু আমি বলেছি যেহেতু একটা 18 বছরের ছেলে লাইনে মারা গেছে গুলিতে যারা মারা গেছে তার জন্য যারা দায়ী তাদের গুলি করে মেরেছে বাহিনী। সেই কারণে আমি এই ব্যাপারটাকে সাপোর্ট করেছি।  


কিন্তু আমার মনে হয় আমার লঘুপাপে  গুরুদন্ড হলো। তবুও নির্দেশ মেনে চলবো। পাশাপাশি ইলেকশন কমিশনকে আমার বক্তব্য লিখিতভাবে জানিয়ে দেব। প্রচারে একটু ক্ষতি হলেও মানুষ আমায় সমর্থন আশীর্বাদ দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.