চাল চোর মন্ত্রী নোট বন্দিতে 4 কোটি টাকা বদলেছে, দাবি শুভেন্দু অধিকারীর
দি নিউজ লায়নঃ উত্তর 24 পরগনা জেলার হাবরা বিধানসভায় রাহুল সিনার হয়ে প্রচারে কাশিপুর স্কুল ময়দানে এসে এমনটাই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তিনি এদিন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের উদ্দেশ্যে বলেন, আপনাদের এখানে যে চাল চোর মন্ত্রী রয়েছেন, তাকে অবিলম্বে হারাতেই হবে এমনই বলছেন রাইস মিলের মালিকরা।
পশ্চিমবঙ্গের দুজন মন্ত্রী রয়েছেন যারা নোট বন্দির সময় প্রচুর পরিমাণ টাকা বলেছেন আমার কাছে প্রমাণ রয়েছে একজন পশ্চিম মেদিনীপুরের ও একজন হাবরা বিধানসভার। গত লোকসভায় 19000 এর বেশি ভোটে হাবরা কেন্দ্রে বিজেপি জয়ী হয়েছেন তার জন্য রিপেয়ার করার চেষ্টা করছেন আপনাদের মন্ত্রী।
কোন লাভ নেই হাবরা কেন্দ্রে এই রাজ্যে প্রথম বিজেপি কে বিধায়ক ও পৌরসভা দিয়েছে এবারও রাহুল বাবুর জয় নিশ্চয়ই হবে। পশ্চিমবাংলায় বিজেপি সরকার গড়বে সোনার বাংলা গড়বে আর মাত্র কয়েকটি বিধানসভা জিতলেই আমরা ক্ষমতায় আসব।
Post a Comment