শীতলকুচির ঘটনার প্রতিবাদে তালডাংরায় তৃনমূলের প্রতিবাদ মিছিল - The News Lion

শীতলকুচির ঘটনার প্রতিবাদে তালডাংরায় তৃনমূলের প্রতিবাদ মিছিল

 


দি নিউজ লায়ন -'বাংলা বুলেটে নয় ব্যালটে বিশ্বাসী' এই শ্লোগানকে সামনে রেখে ও নির্বাচন কমিশনের জবাবদিহি  এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে প্রতিবাদে সামিল হলো তৃণমূল কংগ্রেস। গতকাল চতুর্থ দফা নির্বাচন চলাকালীন কোচবিহারের শীতলকুচি তে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত ৫ তৃনমূল সমর্থকের মৃত্যুর বিচার চেয়ে এদিন বাঁকুড়ার তালডাংরায় মিছিল হয়।  


আজ তালডাংরা বিধানসভা এলাকার তালডাংরার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে ধিক্কার মিছিল বের হয়। প্রবল রোদ ও গরমকে উপেক্ষা করে  সেই মিছিল তালডাংরা বাজার এলাকা প্রদক্ষিণ করে।


 এই মিছিলে বুকে কালো ব্যাজ লাগিয়ে সামিল হয়েছিলেন তালডাংরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী সহ অন্যান্য ব্লক ও জেলা নেতৃত্ব। তালডাংরা ছাড়াও এদিন জেলার অন্যান্য বিধানসভাগুলিতেও একই ভাবে প্রতিবাদ মিছিল করে তৃনমূল। প্রতিটি মিছিলেই এদিন তৃনমূল কর্মীরা ছাড়াও স্বতঃস্ফূর্ত ভাবে বহু সাধারন মানুষ যোগ দিয়েছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.