বর্ধমানে হাতে মোমবাতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো - The News Lion

বর্ধমানে হাতে মোমবাতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড শো

 


দি নিউজ লায়ন;   বর্ধমানে হাতে মোমবাতি নিয়ে রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের পুলিশ লাইন থেকে বর্ধমান রেল স্টেশন পর্যন্ত রোড শো করেন। এদিন কালো কাপড় জড়িয়ে হাতে মোমবাতি নিয়ে মিছিলে অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  প্রায় সাত কিলোমিটার পথ হাজারে হাজারে মানুষ মুখমন্ত্রীর সাথে পা মেলান।


 রাস্তার দুধারে চোখে পড়ার মতো মানুষের ভিড় ছিল। রাস্তার দুধারে এতো মানুষের ভিড় ছিলো যে মাঝেমধ্যেই মুখ্যমন্ত্রীকে দাঁড়িয়ে যেতে হয়। রবিবার ঠিক ৩টে ৪০ মিনিটে উওরবঙ্গ থেকে বর্ধমান পুলিস লাইনে পৌছান মুখ্যমন্ত্রী। তারপরই বাঁ হাতে মোমবাতি আর ডান হাত নাড়তে নাড়তে রোড শো শুরু করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, রাজ্যের অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ, সিদ্দিকুল্লাহ। এছাড়া বিভিন্ন কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের প্রার্থীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.