তল্লাশি অভিযানে উদ্ধার বোমা,গুলি ও বন্দুক - The News Lion

তল্লাশি অভিযানে উদ্ধার বোমা,গুলি ও বন্দুক

 


দি নিউজ লায়ন;  রবিবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় পুলিশ চিরুনি তল্লাশি চালিয়ে বড়সড় সাফল্য পেল বাসন্তী থানার পুলিশ।এদিন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ অঞ্চলের সরদারপাড়া ও নতুনপাড়া এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করে একটি বড় বন্দুক,আট রাউন্ড কার্তুজ ও একটি বোমা ভর্তি ড্রাম।তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।



পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বাসন্তী থানার আইসি আব্দুর রোব খানের নেতৃত্বে স্পেশাল পুলিশ বাহিনী সরদারপাড়া ও নতুনপাড়া এলাকার একটি ফাঁকা মাঠের ধানক্ষেতে তল্লাশি চালায়।উদ্ধার হয় বোম ভর্তি ড্রাম,বন্দুক ও কার্তুজ।তবে ফাঁকা মাঠের মধ্যে কে বা কারা এমন বোমা বন্দুক রেখেছিল সে বিষয়ে খোঁজখবর নিয়ে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.