ভবিষ্যতে প্লাস্টিকের বর্জ্য থেকে মুক্তি দেবে মাশরুম
দি নিউজ লায়ন; ভবিষ্যতে প্লাস্টিকের বর্জ্য থেকে মুক্তি দেবে মাশরুম। এই মাশরুমের নাম পেস্টালোটিওপিস মাইক্রোস্পোরা। এই মাশরুমগুলি প্লাস্টিকের উপাদান, পলিউরেথেন খায় এবং জৈব পদার্থে রূপান্তর করে। ভবিষ্যতে প্লাস্টিকের বর্জ্য থেকে মুক্তি পেতে এই মাশরুমটি আরও বেশি করে ব্যবহার করা যেতে পারে। পরিবেশবিদরা মনে করেন, যদি এই মাশরুম প্লাস্টিকের বর্জ্যের উপরে তৈরি করা হয় তবে ওই প্লাস্টিক সার হিসাবে ব্যবহৃত হতে পারে।
এই মাশরুমটি জৈব সার হিসেবে ব্যবহার করা যেতে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, আমাদের পৃথিবী পরিষ্কারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সুতরাং এই মাশরুমগুলি ব্যবহার করে ভবিষ্যতে পৃথিবীর বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ব্যবহার করা যেতে পারে। প্লাস্টিকখোর এই মাশরুমের আবিষ্কার করেছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। বর্তমানে এই মাশরুম শুধুমাত্র আমাজনের জঙ্গলেই পাওয়া যায়।

Post a Comment