করোনা মোকাবিলা নিয়ে মোদীকে কি পরামর্শ দিলেন মনমোহন সিং
দি নিউজ লায়ন; পরিস্থিতি খুবই ভয়াবহ। গোটা দেশে হু হু করে বাড়ছে করনা সংক্রমন। এই বিষয় উদ্বিগ্ন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তিনি করোনা মোকাবিলায় কী করণীয়? এই নিয়ে নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন।
টিকাকরণে জোর দেওয়া-সহ পাঁচটি পরামর্শ দিয়েছেন তিনি। তিনি লিখেছেন, একটা নির্দিষ্ট সংখ্যাক টিকা দিতে গেলে ভ্যাকসিনের জোগান আগে নিশ্চিত করতে হবে। সেকারণে আগামী ৬ মাসের জন্য কত পরিমাণ টিকার অর্ডার দেওয়া হয়েছে, তা প্রকাশ করা উচিত।
প্রাক্তন প্রধানমন্ত্রীর পরামর্শ, জরুরি ভিত্তিতে টিকাকরণের জন্য আপাতত ১০ শতাংশের লক্ষ্যমাত্র ধার্য করতে পারে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে ৪৫ বছরের কম হলেও সামনে সারিতে থাকা ব্যক্তিদের টিকাকরণে সরকারকে আরও নমনীয় হতে হবে।

Post a Comment