খুব শীঘ্রই ভারতের বাজারে আসছে চলেছে Oppo A74 5G স্মার্ট ফোন
দি নিউজ লায়ন; এবার ভারতের বাজারে লঞ্চ করছে Oppo A74 5G স্মার্ট ফোন। এটি ভারতে ২০ এপ্রিল লঞ্চ করতে পারে।ভারতীয় গ্রাহকদের এই স্মার্ট ফোনটি মিলবে ২০,০০০ টাকায়। কোম্পানির তরফে জানানো হয়েছে Oppo ফোনে থাকবে একটি 90Hz হাইপার কালার স্ক্রিন প্রযুক্তি। এর পাশাপাশি একটি টিজার প্রকাশ হয়েছে Oppo A74 5G, সেখানে দেখা যাচ্ছে স্মার্ট ফোনে থাকবে একটি পাঞ্চ হোল ডিসপ্লে ডিজাইন। একটি প্রেস নোটে কোম্পানি জানিয়েছে, ভারতে সকল গ্রাহকের ইমপ্রেসিভ এবং ইন্টারেক্টিভ অভিজ্ঞতার জন্য Oppo A74 5G লঞ্চ করা হচ্ছে।
প্রকাশ হওয়া Oppo A74 5G এর স্মার্ট ফোনটির বেশ কিছু বৈশিষ্ট্য আলাদা থাকবে। মূল পরিবর্তনগুলির মধ্যে রয়েছে একটি এলইডি প্যানেল এবং অ্যামোলেড ডিসপ্লে। এর পাশাপাশি মিলবে ক্যামেরার জন্য একটি ট্রিপিল রিয়ার ক্যামেরার ব্যবস্থা এবং একটি ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
এটি বিদ্যমান মডেলের বিপরীত, কারণ Oppo মডেলে থাকে একটি কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ১৬ মেগাপিক্সেল সেলফি শুটারের ব্যবস্থা ফন্ট ক্যামেরা। এছাড়াও ভারতীয় Oppo A74 5G অপশনে থাকছে Qualcomm Snapdragon 480 SoC সঙ্গে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের ব্যাবস্থা। ৫০০০ মেগাহার্জের একটি ব্যাটারির পরিষেবা থাকবে যা ১৮ ওয়াট দ্রুত চার্জিংকে সমর্থন করবে।

Post a Comment