গোলাবাড়িতে দফায় দফায় বোমাবাজির অভিযোগ - The News Lion

গোলাবাড়িতে দফায় দফায় বোমাবাজির অভিযোগ

 


দি নিউজ লায়ন,   গোলাবাড়িতে দফায় দফায় বোমাবাজির অভিযোগ ওঠে। এই ঘটনায় আটক ১। বিজেপির অভিযোগ টিএমসির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


লিলুয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ।  অভিযোগের তীর টিএমসির বিরুদ্ধে। বিজেপি সমর্থকদের ভোট দিতে বাধা। প্রতিবাদের কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে বিক্ষোভ বিজেপির।


সাঁকরাইল বিধানসভা কেন্দ্রের ২৮১ নং বুথ কন্যামনি স্কুলের বুথের ১০০ মিটারের মধ্যে বিজেপির মন্ডল সভাপতি দীর্ঘক্ষণ দলের নেতাদের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন বলে অভিযোগ। তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ডল সভাপতিকে জায়গা ছাড়তে বলেন। সেই নিয়ে দুই পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে পরিস্থিতি সামাল দেয়।


হাওড়া জেলার সাঁকরাইল থানার অন্তর্গত রঘুদেববাটি ২৮১ নম্বর বুথ বিজেপির পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে এবং বসতে দেয়নি টিএমসির দলবল, এমন অভিযোগ বিজেপির মন্ডল সভাপতি বিকাশ নস্করের।


ডোমজুড় বিধানসভা কেন্দ্রের ৮২ নম্বর বুথে বিজেপির ক্যাম্প অফিস লাথি মেরে ফেলে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, বারবার মারার হুমকিও দেওয়া হয় বিজেপি কর্মীদের।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.