কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা ও বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অরূপ রায় - The News Lion

কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা ও বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন অরূপ রায়

 


দি নিউজ লায়নঃ এদিন সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা ও বিজেপির হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তৃণমূল প্রার্থী অরূপ রায়। হাওড়া বালি বিধানসভা কেন্দ্রের ৯১ নম্বর বুথে  বিজেপির পক্ষ থেকে  এক কেন্দ্রীয় সরকারি কর্মচারীকে বুথ এজেন্ট করা হয়।দক্ষিণ হাওড়ার ২৫৪, ২৫৫, ২৫৬, ২৫৭ এবং ২৫৮ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী ভোট দিতে বাধা দিচ্ছে এবং এছাড়াও ওই বুথগুলিতে তারা ধীরগতিতে ভোট পরিচালনা করছে বলে অভিযোগ জানায় তৃণমূল। ডোমজুড় বিধানসভা কেন্দ্রে থেকে অভিযোগ আসে কেন্দ্রীয় বাহিনী পোলিং স্টেশনে তৃণমূল এজেন্টদের মারধর করেছে।


 ৩ জন তৃণমূল এজেন্টকে সেখানে থেকে টেনে বার করে দেওয়া হয় বলেও অভিযোগ। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের ১১,১১৯, ১২০, ১২০এ, ১২১, ১২৪,১২৫, ১২৬,১২৭,  ১২৮ এবং ১২৮এ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনী  ঢুকে সেখানে গোলমালের সৃষ্টি করে বলেও অভিযোগ তৃণমূলের। বালি ২৭ নম্বর বুথে থেকে অভিযোগ আসে কেন্দ্রীয় বাহিনী এজেন্ট ব্রেক নিতে বাইরে যাবার অনুমতি দেয়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.