গৌতম দেবকে ৩০,০০০-৩৫,০০০হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত করুন- ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্রের গৌতম দেবের প্রচারে এসে আবেদন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্যের - The News Lion

গৌতম দেবকে ৩০,০০০-৩৫,০০০হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত করুন- ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্রের গৌতম দেবের প্রচারে এসে আবেদন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্যের

 


দি নিউজ লায়ন;  গৌতম দেবকে ৩০,০০০-৩৫,০০০হাজার ভোটের ব্যবধানে জয়যুক্ত করুন ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্রের গৌতম দেবের প্রচারে এসে আবেদন মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য্যের। বৃহস্পতিবার শিলিগুড়ি পার্শ্ববর্তী ডাবগ্রাম ফুলবাড়িতে বাল্মীকি স্কুলের ময়দানে জনসভা করেন দেবাংশু। দেবাংশুর জনসভা ঘিরে ঢল নামে মানুষের। তৃণমূলের সমর্থনের এদিন মাঠ কানায় কানায় ভরে ওঠে। এদিন বিপুল সংখ্যক মানুষের সামিল ও উদ্দীপনাই তৃণমূলের জিৎ প্রায় নিশ্চিত করে দেয়। সভা থেকে রাজ্য তৃণমূলের মুখপাত্র দেবাংশু জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এই কেন্দ্রের প্রার্থী প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে শুধু জয়যুক্ত নয় বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করুন।  ৩০হাজার থেকে ৩৫হাজার ভোটের ব্যাবধানে জয়যুক্ত করুন প্রাক্তন মন্ত্রীকে।


 তিনি বলেন এত দিন গৌতম বাবু আপনাদের মন্ত্রী ছিলেন আবারো দু তিন মাস পর মন্ত্রী হবেন। গৌতম বাবুর মন্ত্রী কুর্সি পাকাপাকি রয়েছে বলেই জানান তিনি।  তিনি বিজেপিকে কটাক্ষ করে বলেন এই কেন্দ্রে তৃনমূল প্রার্থী গৌতম দেবের নাম ইভিএমে এক নাম্বারে রয়েছে। তাই এক নম্বর পাবলিককে এক নম্বর বোতাম টিপে ভোট দিন। দুই নম্বরিতে যাওয়ার দরকার নেই। একইসঙ্গে বিজেপির মিথ্যে দেশপ্রেমের নামে ভুয়ো হওয়া তৈরির ছককে বাঞ্চাল করে তিনি বলেন বিজেপি হাওয়া ছড়াচ্ছে। তাদের বুঝিয়ে দিন ধর্মের নেশায় ভোট হয়না। রেল সেল বেঁচে দিচ্ছে। কয়দিন পর দেখবেন আদানি রিল্যায়েন্স এর ট্রেনে উঠতে হচ্ছে। যার ভাড়া তিনগুন হবে। দেশটাকে খোকলা করে

দেশের প্রেমের বেলুন ফোলাচ্ছে।তাই দেশপ্রেমের নেশায় ভোট দিয়ে একবার দেখেছেন তারপর গ্যাস পেট্রোল ডিজেলের দাম সব বাড়িয়ে দিয়েছে।এবারে আর  

দেশপ্রেমের নেশায় ভোট দেবেন না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.