পুড়শুড়ায় খুন তৃণমূল কর্মী
দি নিউজ লায়ন; বিজেপির সশস্ত্র দুষ্কৃতীদের হামলায় পুড়শুড়ায় খুন তৃণমূল কর্মী। মৃতের নাম কানু দোলুই। তৃণমূল সূত্রে খবর, বুধবার তৃণমূল কর্মী কানুর ওপর হামলা চালায় দশ থেকে কুড়িজন সিপিএম এবং ভাজপা দুষ্কৃতী। বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে। পরে আরুণ্ডা পঞ্চায়েত এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করেন স্থানীয় গ্রামবাসীরা। পরে তাকে হাওড়ার পঁচারুল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। শুক্রবার রাতে সেখানেই মৃত্যু হয় তার। তৃণমূলের অভিযোগ, ভোটে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে আরামবাগ, খানাকুল গোঘাটের বিস্তীর্ণ অঞ্চলে হামলা চালাচ্ছে সিপিএম এবং ভাজপার গুন্ডাবাহিনী।
বেছে বেছে তৃণমূল কর্মী এবং নেতাদের বাড়িতে হামলা চালানো হচ্ছে। যেভাবে তৃণমূলকর্মীকে নৃশংস ভাবে খুন করা হয়েছে তার তীব্র নিন্দা করেছেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী দিলীপ যাদব। তৃণমূলের অভিযোগ, যখন তৃণমূল কর্মীদের ওপর হামলা হচ্ছিল বুধবার রাতে সেই সময় একাধিকবার পুলিশকে খবর দেয়া হলেও কোনরকম সাহায্য করা হয়নি। দীর্ঘক্ষন পরে গ্রামে পুলিশ আসে। ঠিক সময় পুলিশ এলে এবং ব্যবস্থা নিলে তৃণমূল কর্মীর প্রাণ বাঁচানো সম্ভব হতো। এ বিষয়ে থানায় অভিযোগ জানানো হবে বলে তৃণমূল সূত্রের খবর। এমনকি নির্বাচন কমিশনকে ভোট পরবর্তী ভাজপার সন্ত্রাসের বিষয়ে অভিযোগ জানানো হবে।

Post a Comment