পুরুলিয়ার মানবাজার দুই ও বান্দোয়ান ব্লকের বিভিন্ন এলাকার কালবৈশাখী ঝড়ের তান্ডব
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার বিকেলে পুরুলিয়ার মানবাজার দুই ও বান্দোয়ান ব্লকের বিভিন্ন এলাকার কালবৈশাখী ঝড়ের তান্ডব চলল। এদিন বিকেলে হঠাৎ মেঘ করে কালবৈশাখীর ঝড় শুরু হয়। পরে শিলা বৃষ্টিও হয়। ধরে বেশ কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে বেশ কিছু জায়গায় দোকানের ছাউনি উড়ে যাই বলে স্থানীয় সূত্রে খবর। এদিন মধুপুর থেকে জিপিডি যাওয়ার রাস্তার উপরেই ভেঙ্গে পড়ে বিদ্যুতের খুঁটি ফলে যাতায়াত বন্ধ হয়ে যায়।
বাহাদুরপুর গ্রামে বিদ্যুৎ তারের উপরেই ভেঙে পড়ে গাছ। মানবাজার 2 ব্লকের আক্রমণের বেশকিছু দোকানের চালা ঝড়ে উড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। বান্দোয়ান এর তালপাত গ্রামের মোড়ের বেশকিছু চালার এডবেস্টার এর ছাউনি ভেঙ্গে পড়ে। রাত পর্যন্ত মানবাজার 2 বন্ধন এর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এসডিও(মানবাজার) শুভজিৎ বসু বলেন, বেশ কিছু জায়গা থেকে ক্ষয়ক্ষতির খবর এসেছে। ঘটনাস্থলে রয়েছে ব্লকের বিডিওরা।

Post a Comment