আমি রিকশা চালাতে পছন্দ করি, মমতা
দি নিউজ লায়ন;
১। ভোটে জিততে চাইলে আগের দিন এলাকা পাহারা দিতে হবে। বহিরাগত গুন্ডা দেখলেই প্রতিরোধ করতে হবে। একজোট হয়ে লড়াই করতে হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পর নজর রাখতে হবে। ইভিএম পাহারা দিতে হবে।
২। প্রশাসনকে অনুরোধ, কারও কথা শুনে কিছু করাবেন না। কোটি কোটি টাকা দিয়ে কাউকে কাউকে কিনে নেওয়া হচ্ছে। মানুষ রূপবদল করে না। সব দিকে নজর রাখছি। কে কি করছে সব দেখছি। মাথায় রাখবেন বাংলাতে আমরাই থাকবো।
৩। খুন গুন্ডামি মস্তানি ছাড়া বিজেপির কোন কাজ নেই। আমি বিনা পয়সায় চাল দিচ্ছি আর বিজেপি 900 টাকায় গ্যাস দিচ্ছে।
৪। রেল বিএসএনএল সব কিছু বিক্রি করে দিচ্ছে। যেভাবে সব সরকারই প্রতিষ্ঠানকে বিক্রি করে দিচ্ছে তাতে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে সারা দেশে নতুন করে 10 কোটি বেকার হবে।
৫। তৃণমূল জিতলে বিনা পয়সায় রেশন বাড়িতে বাড়িতে।স্বাস্থ্যসাথী, দুয়ারে সরকার। 500-1000 টাকায় ভোট কিনতে চাইছে বিজেপি ওদের বিশ্বাস করবেন না। ভোট তৃণমূলে দেবেন। বহিরাগত বিজেপিকে নয়।
৬। রান্না করতে করতেই বই লিখেছেন উনি ( বলাগড় এর তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারী)। উনি আমাকে একটা দরখাস্ত লিখেছিলেন। রান্নার বদলে অন্য কোনও কাজ চাইছিলেন তিনি। এই চিঠি পেয়ে ওঁকে লাইব্রেরিতে সরিয়ে এনেছিলাম। ওঁর গুনগান শুনতে থাকলাম। তারপর দলিত সাহিত্য অ্যাকাডেমি করেছি ওঁকে মাথায় রেখে। আপনাদের নিয়ে অনেকগুলি কাজ করবেন উনি। ভবিষ্যতে এই বলাগড়েই ওঁর দফতর হবে।
৭। আমি শুনেছি উনি ( মনোরঞ্জন ব্যাপারী) রিক্সা চালিয়ে নমিনেশন দিতে গিয়েছেন। আমি মুগ্ধ হয়েছি। এমন মানুষ তৃণমূলের সম্পদ বাংলা সম্পদ। আমি নিজেও রিকশা চালাতে পছন্দ করি স্কুটি চালাতে পছন্দ করি।
৮। বিজেপি বলছে বাংলায় ডবল ইঞ্জিন সরকার করবে। আগে নিজেদের দিকে তাকান। দিল্লির অবস্থা কি করেছেন ভেবে দেখুন। কোল রেল সেল সব বেচে দিয়েছে।
৯। ভোট না দিলে প্যান কার্ড কেড়ে নেবে অসমের মত অবস্থা করবে। ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে বিজেপি। ওদের থেকে সাবধানে থাকুন।

Post a Comment