অসহায় দরিদ্র্য মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন শিক্ষক হেরম্ব নাথ চক্রবর্তী
দি নিউজ লায়ন; রাজ্যে ভয়ানক পরিস্থিতি করোনার,আতঙ্কের দিনেও তিনি সদা সতর্ক।তিনি দুঃস্থ মানুষজনের পাশেই সর্বদাই থাকেন।গোপীবল্লভপুর নয়াবসান জনকল্যাণ বিদ্যাপীঠের শিক্ষক হেরম্বনাথ চক্রবর্তী । রাবিবার স্থানীয় ইটভাটার ২৫টি পরিবার কে তিনি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দিলেন। শিশুদের জন্য শুকোনো দুধের প্যাকেট,ছাতু,বিস্কুট, এর পাশাপাশি দরিদ্র্য শ্রমিক পরিবার গুলির হাতে শোয়াবিন,সাবান,শ্যাম্পু খাদ্য সামগ্রী তুলে দেন। এছাড়াও মাস্ক ও স্যানিটাইজার তিনি তুলে দেন।
শিক্ষকের এহেন উদ্যোগ কে ভূয়সী প্রশংসা এলাকার মানুষজন।ওই শিক্ষক গত বছর লক ডাউন এর সময় তার সামর্থ অনুযায়ী বিভিন্ন গ্রামে গিয়ে দরিদ্র্য মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলেন।এছাড়াও সারা বছর তিনি অসহায় মানুষের পাশে থেকে সমাজ সেবা মূলক কাজ করেন।তাই রবিবার ইটভাটার শ্রমিক পরিবার গুলির হাতে তিনি খাদ্য সামগ্রী তুলে দেন।তিনি সকলকে অসহায় দরিদ্র্য পরিবার গুলির পাশে দাঁড়ানোর আবেদন জানান।সেই সঙ্গে তিনি প্রতিটি মানুষকে মাস্ক ব্যবহার করার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলার এবং করোনা নিয়ে সচেতন হওয়ার আবেদন জানান।

Post a Comment