মাস্ক না পড়ে বাইরে ঘোরাঘুরির ফল সোজা হাজতবাস. ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে গ্রেপ্তার একদিনের ১০০
দি নিউজ লায়ন; মাস্ক না পড়ে বাইরে ঘোরাঘুরির ফল সোজা হাজতবাস। মাস্কহীন ব্যক্তিদের মাস্ক প্রদান করে গ্রেপ্তার করছে পুলিশ।এবারে শহরজুড়ে ধড়পাকড়ে নামলো শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।শিলিগুড়ি মহকুমা শাসক ও শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ রবিবার শিলিগুড়ির ছুটিতে দিনে ব্যস্ততম জনবহুল এলাকাগুলিতে হানা দেয়। শিলিগুড়ি বাসস্ট্যান্ড থেকে বাজার ও সবজি বাজারে এদিন হানা দিয়ে মাস্কহীন ব্যক্তিদের আটক করে পুলিশ। শিলিগুড়ি জংশন, বাসস্ট্যান্ড, বিধান মার্কেট, নয়া বাজার, মহাবীর স্থান সবজি বাজারে চলে পুলিশ ও প্রশাসনের অভিযান। এলাকায় মাস্ক ছাড়া ক্রেতা বিক্রেতা থেকে ঘোরাফেরা করা ব্যক্তিদের আটক করে পুলিশ।
ইতিপূর্বেই স্বাস্থ্য দপ্তরের তরফে করোনা গ্র্যাফ উর্দ্ধমূখী হতেই তাকে ঘিরে মাস্ক ব্যবহার না করা মানুষের গতিবিধির জেরে বেসামাল পরিস্থিতির ওপর লাগাম টানতে শিলিগুড়িতে কড়া পদক্ষেপ নেওয়ার কথা জানায় স্বাস্থ্য দপ্তর। তবে প্রথম এক সপ্তাহ মানুষের মাঝে ব্যাপক হারে মাইকিং করে সচেতনতা বৃদ্ধিকেই দওয়াই করে এগোয় জেলা প্রশাসন ও পুলিশ। তবে তাতেও শহরে একটা বড় অংশের মধ্যে মাস্কের ব্যবহার নিয়ে উদাসীনতা দেখা দেওয়ায় রবিবার থেকে বাজার হাটে হানা দিয়ে কড়া সাজা পরখ করছে পুলিশ।
এদিন শিলিগুড়ি জংশন,বিধান মার্কেট থেকে প্রায় ২০জনকে গ্রেপ্তার করে পুলিশ। নয়া বাজার সহ সবজি বাজার গুলো থেকেও মাস্কহীন বড় অংশের লোকেদের গ্রেপ্তার করে পুলিশ। শিলিগুড়ি শহর জুড়ে প্রায় ১০০ জনকে গ্রেপ্তার করা হয়। প্রত্যেকের বিরুদ্ধে ডিজাস্টার ম্যানেজমেন্ট এক্টে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এদিন ছাত্র স্বেচ্ছাসেবক সহ শিলিগুড়ি শহরের একাধিক স্বেচ্ছাসেবি সংগঠনের সদস্যরা রাস্তায় নেমে মাস্ক পড়ার আবেদন জানান।

Post a Comment