আবার মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার পুরুলিয়ায় - The News Lion

আবার মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার পুরুলিয়ায়

 


দি নিউজ লায়ন;    আবার মাও নামাঙ্কিত পোস্টার উদ্ধার হল পুরুলিয়ায়। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। রবিবার সকালে একদা মাওবাদী উপদ্রুত ঝালদা থানার দরদা জুনিয়ার হাই স্কুল এবং কোটশিলা থানা এলাকার জজলং মোড় ও পররা গ্রামের পাঁচিলে ও গাছে সাটা অবস্থায় এগুলো উদ্ধার করে পুলিশ জেলা পুলিশ।


পোস্টার গুলিতে সাদা কাগজে লাল কালিতে বাংলায় পোষ্টারের ওপরে " সি পি আই মাওবাদী" লেখা রয়েছে। মোট তিনটি বিষয় এই পোস্টারগুলিতে লেখা রয়েছে " গরীব ১০০ দিনের কাজ পাচ্ছে না।গরীব সঠিক অধিকার পাই যেন এবং অন্যায় চলবে না।" সর্বশেষে পোষ্টারের তলায় ' লাল সেলাম ' । এদিন বিভিন্ন পোষ্টার উদ্ধার করা পোষ্টারের হাতের লেখা, ভাষা ও বয়ান খতিয়ে দেখে একপ্রকার নিশ্চিত হয় যে এগুলো মাওবাদীদের নয়। তাছাড়া বিগত কয়েক বছরে পুরুলিয়ার জঙ্গলমহলে মাওবাদী দের কোনো স্কোয়াদের অস্তিত্ব নেই বলে সুত্রে জানাগিয়েছে।


সেই বিষয়টি মাথায় রেখে জেলা পুলিশের এক আধিকারিকের দাবি, পর পর উদ্ধার হওয়া মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলো যে আদও মাওবাদীদের নয় সেটা পুলিশ মহল জানলেও সাধারণ মানুষের মধ্যে কিন্তু সেই পুরনো দিনের ঘটনা মনে করে যাতে আতঙ্কিত হয়ে না পড়েন এই বিষয়টি আমাদের আগে ভাবতে হচ্ছে।এদিন জেলা পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো হলেন,"দুই থানা এলাকা থেকে তিনটি হতে লেখা পোস্টার উদ্ধার হয়েছে।ভাষা ও হাতের লেখা দেখে মনে হচ্ছে না এগুলো মাওবাদীদের।আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.