গঙ্গারামপুরে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলা
দি নিউজ লায়ন; শনিবার রাতের অন্ধকারে গঙ্গারামপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পালপাড়া সহ বিভিন্ন এলাকায় শনিবার রাতে বাড়ি বাড়ি প্রচার সেরে তৃণমূল কর্মীরা বাড়ি ফেরার পথে বিজেপি দুষ্কৃতীরা তাদের কর্মী সমর্থকদের উপর হামলা চালায়।
শুধুমাত্র হামলা নয় তাদেরকে বেধড়ক মারধর করা হয় ও হুমকি দেওয়া হয়। পাশাপাশি পালপাড়া সহ বিভিন্ন এলাকায় বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষদের হুমকি দেয়। ভোটের আগেই শান্ত গঙ্গারামপুরকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। কারণ তারা ভোটের আগে থেকেই বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে গঙ্গারামপুরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাতে শুরু করেছে। ভোটের আগে অশান্তির বার্তা বরণ তৈরির চেষ্টা করছে৷ এই ঘটনার পর গঙ্গারামপুর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এভাবেই মানুষকে ভয়দেখিয়ে আক্রমণ করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি বলে অভিযোগ গৌতম দাসের। এনিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে তৃণমূলের জেলা সভাপতি তথা গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাস জানিয়েছেন।
এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাসের অভিযোগ বিজেপির শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করছে গঙ্গারামপুর সহ বিস্তীর্ণ এলাকায়।
অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন। হেরে যাবে তৃণমূল সেই ভয়েই এরকম মিথ্যা গুজব ছড়িয়ে জনগণের মধ্যে নিজেদের প্রভাব বিস্তারের চেষ্টা করছে।

Post a Comment