গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত ৫৭৮ জন
দি নিউজ লায়নঃ গত ২৪ ঘন্টায় পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন বলে মঙ্গলবার জানালেন পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মণ্ডল। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা দ্রুত বাড়ায় জেলা স্বাস্থ্য দপ্তরের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে যে ভাবে করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ার সংখ্যা হু হু করে বাড়ছে তা নিয়ে জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।তাই করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষ গভীর রাত থেকে বিভিন্ন গ্রামীন হাসপাতাল গুলির সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে।মঙ্গলবার চন্দ্র কোনা গ্রামীন হাসপাতালের সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়ালে ও সবাই করোনার ভ্যাকসিন পায়নি।
চন্দ্রকোনা গ্রামীন হাসপাতালের পক্ষ থেকে জানানো হয় তাদের কাছে প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন কম রয়েছে।তাই বহু মানুষ করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য মঙ্গলবার আসলেও সবাই কে ভ্যাকসিন দেওয়া হয় নি।তবে ভ্যাকসিন এলে সবাই পাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু মঙ্গলবার বহু মানুষ ভ্যাকসিন না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে যায়।গ্রামবাসীদের দাবি প্রতিটি অঞ্চলে করোনার ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হলে গ্রামবাসীরা বিশেষ ভাবে উপকৃত হবে।কিন্তু জেলা জুড়ে যে ভাবে করোনা সংক্রমণে মানুষ আক্রান্ত হচ্ছেন তা নিয়ে জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা যথেষ্ট চিন্তায় রয়েছেন বলে জানা জানা যায়।।

Post a Comment