ক্রিকেট খেলতে গিয়ে যারা আম্পায়ারের দিকে অভিযোগের আঙ্গুল তোলে তারা খেয়ালে হেরে গেছে, মমতাকে কটাক্ষ মোদির
দি নিউজ লায়ন; আজ রাজ্যে মোদি। তিনি তারকেশ্বরের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বললেন, বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পক্ষে রায় দিয়েছে। নন্দীগ্রামে ভোটের দিনই স্পষ্ট হয়ে গিয়েছে। আসল পরিবর্তন চাইছে মানুষ। দিদি, হার আপনার সামনে। হারটা স্বীকার করুন। আপনি হারছেনই দিদি। “দিদি, ক্রিকেট খেলতে গিয়ে যারা আম্পায়ারের দিকে অভিযোগের আঙ্গুল তোলে তারা খেয়ালে হেরে গেছে। আপনি নির্বাচনে কমিশন আর সেনা বাহিনীর নাম অভিযোগ করছেন। দিদি আপনি হেরে গেছেন।”
এদিন তিনি বলেন, “দিদি গণতন্ত্র খেলা নয়। গণতন্ত্র জনসেবা। আপনি গণতন্ত্র নিয়ে খেলছেন। আপনার খেলা শেষ।” এদিন মোদী বলেন, “রাজ্যের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায় ১০ বছর ধরে বঞ্চনা ও অপমান করেছেন। আপনি বলছেন বিজেপি-র সভায় বাংলার মানুষ টাকা নিয়ে আসছেন। এই গরমে মানুষ টাকার জন্য এসেছেন? আপনি এসব বলে বাংলার মানুষদের অপমান করছেন। বাংলার মানুষদের আত্মসম্মান আছে। ১০ বছর আগে আপনাকে যারা নয়নের মনি করে রেখেছিলো তাদের আপনি অপমান করছেন? বাংলার মানুষ ইংরেজদের সঙ্গে লড়েছে।”
সিঙ্গুরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সিঙ্গুরে শিল্প নেই। চাকরি নেই। আর মধ্যস্থতাকারীদের নিয়ে ব্রিবত কৃষকরা। পর্যাপ্ত হিমঘর না থাকায় হুগলির আলু নষ্ট হয়ে যায়। হিমঘরেও সিন্ডিকেট চলে। আলু চাষিরা কম দামে ফসল বেচতে বাধ্য হচ্ছেন। প্লাস্টিকের জায়গায় পাঠের ব্যাগ ব্যবহারে জোর দিয়েছি। পাঠের চাহিদা বাড়িয়েছি। এখানকার সরকার পাঠকলগুলিকে উৎসাহ দিচ্ছে না। আলুচাষি, পাঠচাষি ও শ্রমিকরা এবার ডবল ইঞ্জিনের বিজেপি সরকারের জন্য ভোটদান করবেন।
Post a Comment