গভীর রাতে বাড়ি বাড়ি ভোটারদের টাকা বিলিতে ব্যস্ত বিজেপি, অভিযোগ তৃণমূলের - The News Lion

গভীর রাতে বাড়ি বাড়ি ভোটারদের টাকা বিলিতে ব্যস্ত বিজেপি, অভিযোগ তৃণমূলের

 


দি নিউজ লায়ন;     গভীর রাতে বাড়ি বাড়ি ভোটারদের টাকা বিলিতে ব্যস্ত বিজেপি। গেরুয়া শিবিরের কুকীর্তিতে নজরে নেই নির্বাচন কমিশনের। জানা যাচ্ছে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে ২৮নম্বর ওয়ার্ডে বুধবার গভীর রাতে টাকা নিয়ে ভোট চাইতে ভোটারদের দরজায় হামলে পরে বিজেপি। ভোটার পিছু ৫০০ টাকা মূল্য ধার্য্য করে তারা। বিজেপির এই কুকীর্তির আভাস পায় তৃনমূল।


 ভোটারদের রাতের অন্ধকারে প্রভাবিত করা হচ্ছে সে অভিযোগ পুলিশকে জানায় তৃণমূলকে। তবে তৃনমূল পুলিশ প্রশাসনকে জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি। বাধ্য হয়ে তৃণমূল কর্মীরা নিজেরাই তার যাবতীয় প্রামাণ্য স্বরূপ একটি ভিডিও করেন। যা নির্বাচন কমিশনকে জানানো হয় বলে বুধবার নেত্রীর সভা থেকে জানান শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী ওম প্রকাশ মিশ্র। তবে তিনি জানান কমিশনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এভাবে রাতের অন্ধকারে ভোটারদের প্রভাবিত করে হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.