অনিন্দ্যপুলক ব্যানার্জিকে প্রাণে মারার হুমকি দিয়ে তাঁর বোনকে ফোন
দি নিউজ লায়ন; অনিন্দ্যপুলক ব্যানার্জিকে প্রাণে মারার হুমকি দিয়ে তাঁর বোনের কাছে ফোন আসছে। চিন্তায় দিন কাটছে অভিনেতার পরিবারের। অসুস্থ হয়ে গিয়েছেন তাঁর বোন। বিরোধী পক্ষ থেকে এমনটা করা হচ্ছে বলেই দাবি পরিবারের। বাড়ি থেকে বের হতেও ভয় পাচ্ছেন তাঁর স্ত্রী।
দু বছর আগে বিজেপিতে যোগ দেন অনিন্দ্য। তিনি ভোটের আগে বেশ কিছু টক শোয়ে কাউকে ভয় না পেয়ে স্পষ্টভাবে নিজের মত পোষণ করেন। এবার তাঁর বোনকে ফোন করে রীতিমত হুমকি দিচ্ছে একদল লোক। বোনকে ফোন করে বলা হয়-দাদাকে চুপ থাকতে বলো, বড্ড বেশি কথা বলছে। এর পর আর কথা বলার অবস্থায় থাকবে না। এই ঘটনায় উদ্বেগে তাঁর পরিবার।
Post a Comment