হাওড়া গ্রামীণের একাধিক বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী সাহায্যে বুথ দখল, ভোট লুট, বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল প্রার্থী নির্মল মাঝি
দি নিউজ লায়ন; কোথাও বুথ দখল কোথাও তৃণমূল ক্যাম্প ভাঙচুর কোথাও আবার তৃণমূল প্রার্থীদের ওপর হামলা- মঙ্গলবার সকাল থেকে হাওড়া গ্রামীণের একাধিক বিধানসভা কেন্দ্রে এভাবেই ভাজপা এবং সিপিএমের গুন্ডারা একযোগে হামলা চালালো তৃণমূলের ওপর আর তাদের দোসর হতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। কেন্দ্রীয় বাহিনী কার্যত দায়িত্ব নিয়ে বাম-রাম দুষ্কৃতীদের বুথে ঢুকিয়ে ভোট লুট করিয়ে সেফ প্যাসেজ করে পালাতে সাহায্য করল প্রতিবাদ করতে গিয়ে মার খেলেন তৃণমূল কর্মীরা রিয়াদ করা হলোনা সাধারণ ভোটারদের।
মঙ্গলবার সকাল থেকেই শ্যামপুর থেকে উদয়নারায়নপুর, উলুবেড়িয়া উত্তর থেকে আমতা সবজায়গায় একই ছবি ধরা পরল। শুধু বিজেপি- সিপিএম কর্মী সমর্থক গুন্ডারাই নয় পাশাপাশি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সবথেকে বড় ঘটনাটি ঘটে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের মুক্তিরচকে। অভিযোগ এদিন দুপুরে তৃণমূলের ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ পেয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ নির্মল মাজি মুক্তিরচকে পৌঁছালে বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল পার্থীকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে।
এরই মাঝে একজন বিজেপি সমর্থক তাকে লক্ষ্য করে ইট ছোড়ে। এদিকে তৃণমূল প্রার্থীকে বাঁচাতে গেলে বিজেপি কর্মী সমর্থকদের ছোড়া ইট ডাঃ নির্মল মাজির দেহরক্ষী শ্যামল ওঁরাং এর মাথায় লাগে । তার মাথা ফেটে যায়। কোনরকমে তৃণমূল প্রার্থী এলাকা থেকে বেরিয়ে আসে। আহত দেহরক্ষীকে আমতা হাসপাতালে ভর্তি করা হয়। ডাঃ নিমল মাজির অভিযোগ নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিজেপি এবং সিপিএম এই ধরনের সন্ত্রাস চালাচ্ছে।
অন্যদিকে মঙ্গলবার সকালে শ্যামপুরে তৃণমূলের ক্যাম্প অফিস ভেঙে দেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। উদয়নারায়ণপুরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। এমনকি কমিশনের নির্দেশ উপেক্ষা করে মঙ্গলবার আমতা রামসদয় কলেজ ভোট দিতে আসা ভোটারদের পরিচয় পত্র পরীক্ষা করতে দেখা গেল ভিন রাজ্যের পুলিশদের।

Post a Comment