বাংলায় বিজেপির ঝড় চলছে, মোদি - The News Lion

বাংলায় বিজেপির ঝড় চলছে, মোদি

 


দি নিউজ লায়ন;   আজ রাজ্যে তৃতীয় দফার ভোট। আর এই তৃতীয় দফার ভোটের দিনেও বাংলায় মোদী। এদিন কোচবিহার ও হাওড়াতে সভা করবেন প্রধানমন্ত্রী। আজ বিজেপির ৪১ তম প্রতিষ্ঠা দিবস।  এই প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই ভূমি বিজেপিকে অনুপ্রেরণা দিয়েছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রাজনৈতিক রাস্তা দেখিয়েছেন। আমার মতো কোটি কোটি কর্মীকে জনতার সেবার প্রেরণা দিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 


এই বাংলার সুপুত্র বলেছিলেন, ভারতের আধ্যাত্মিক মহানতা, সেবা ভাবনা, জনশক্তি দেশকে এগিয়ে নিয়ে যাবে। তা থেকে অনুপ্রাণিত হয়ে দেশকে আত্মনির্ভর করছেন কোটি কোটি মানুষ। সেই সংকল্পে নিয়োজিত বিজেপি।  বক্তব্য রাখার সময় মোদি বলেন, 'যদি বিজেপি নির্বাচন জেতে তাহলে বলা হবে 'ভোটে জেতার মেশিন'৷ কিন্তু যদি অন্যরা জেতে, তাহলে তাঁদের প্রশংসা করা হয়৷ যাঁরা বলে আমরা 'ভোট জেতার মেশিন' তাঁরা ভারতের সংবিধান ঠিক করে জানেন না৷


আসল সত্যি হল, বিজেপি ভোটে জেতা মেশিন নয়, এটা একটি আন্দোলন, যা লোকের সঙ্গে যুক্ত৷' তিনি আরও বলেন, 'মিথ্যা অভিযোগ ভাসিয়ে দেওয়া হচ্ছে৷ সেটা কৃষি আইন হোক, সিএএ বা শ্রমিক আইন, রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্য এইগুলি প্রচার করা হচ্ছে৷ কখনও তাঁরা বলছে নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে৷ কখনও বলছে কৃষি জমি কেড়ে নেওয়া হবে৷ কিন্তু এইগুলি একেবারে মিথ্যা৷ 


আসার সময় দেখলাম হিউম্যান ওয়াল তৈরি হয়েছে। মা-বোনেরা আশীর্বাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ২ মে বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এখানেও উন্নয়ন ও প্রগতি গতি পাবে। গত দুটি দফায় তৃণমূলের বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। বাংলায় বিজেপির ঝড় চলছে। মোদী বলেন, 'আমাদের মন্ত্র, ভক্তি থেকে বড় দল, আবার দলের থেকে বড় দেশ৷ এই সংস্কৃতি এখনও চলছে৷ আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ইচ্ছা পূরণ করেছি৷ বিজেপি ভোটে জেতার মেশিন নয়, এটা একটি আন্দোলন, যা লোকের সঙ্গে যুক্ত৷ যাঁরা বলে আমরা 'ভোট জেতার মেশিন' তাঁরা ভারতের সংবিধান ঠিক করে জানেন না৷ ' 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.