নির্বাচনী গান প্রকাশের মাধ্যমে দশ বছরের উন্নয়নের রিপার্ট কার্ড সমেত আগামীতে মডেল বিধানসভা গড়ার অঙ্গীকারপত্র পেশ প্রার্থী গৌতম দেবের - The News Lion

নির্বাচনী গান প্রকাশের মাধ্যমে দশ বছরের উন্নয়নের রিপার্ট কার্ড সমেত আগামীতে মডেল বিধানসভা গড়ার অঙ্গীকারপত্র পেশ প্রার্থী গৌতম দেবের

 


দি নিউজ লায়ন;       অভিনব প্রচার প্রাক্তন মন্ত্রী গৌতমের, নির্বাচনী গান প্রকাশের মাধ্যমে দশ বছরের উন্নয়নের রিপার্ট কার্ড পেশ করলেন প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। উন্নয়নই শেষ কথা বিগত দশ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারাকে অনুসরন করে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার চেনা চেহারা বদলে দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। একইসঙ্গে আগামীতে পাঁচ বছরের ডাবগ্রাম ফুলবাড়িকে মডেল কেন্দ্র গড়ে পৃথক পুরসভা ও প্রশাসনিক শিলিগুড়ি পার্শ্ববর্তী চারটি গ্রাম পঞ্চায়েত নিয়ে ডাবগ্রাম ফুলবাড়িকে পৃথক পুরসভা, কমিশনারেট কোর্ট গড়ে প্রশাসনিক কেন্দ্র গড়ার ব্লুপ্রিন্ট হাতে পেশ করলেন গৌতম। শিলিগুড়ি পুরনিগম সংযুক্ত ১৪টি ওয়ার্ড ও চারটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রামীন এলাকা নিয়ে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। 


অন্যদিকে ফুলবাড়ি ক্যানেল রোড,ইস্টার্ন বাইপাস থেকে পাইপ লাইন পর্যন্ত সহ ছোটবড় রাস্তা ঘাট সহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফে মোট ২২৬.৫৪কোটি টাকার কাজ হয়েছে প্রাক্তন মন্ত্রীর কেন্দ্রে। বিধানসভার ডাবগ্রাম ১ ও ফুলবাড়ি১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩.২৬কোটি পথবাতি লাগাতে আলো পৌঁছে দেওয়া হয়েছে। শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের তরফে আবার এই কেন্দ্রে  রাস্তাঘাট,নিকাশি কালভার্ট ৪২.৪৩কোটি টাকার কাজ হয়েছে তৃণমূলের হাত ধরে দশ বছরে। এদিন  মন্ত্রী বিগত এই দশ বছরের পুঙ্খানুপুঙ্খ খতিয়ান তুলে বিভিন্ন দপ্তরে থেকে তার কেন্দ্রে উন্নয়নের বাবদ যে অর্থ ব্যায় হয়েছে তা রিপোর্ট কার্ডে পেশ করেন। রিপোর্ট কার্ড অনুযায়ী ২০১১-২০২১এর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে কাজ বাবদ ওই কেন্দ্রে ব্যয় হয়েছে ২২৬.৫৪কোটি টাকা, শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষ বাবদ ১১৭.৩৪কোটি টাকা, পূর্ত দপ্তর, পিএইচই,বনদপ্তরের, পর্যটনদপ্তর রাজ্যের বিভিন্ন দপ্তরে মিলে মোট ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে ৬৬৪কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে।


এরমধ্যে বনদপ্তরের তরফে বেঙ্গল সাফারিতে প্রথম পর্যায়ে কাজ বাবদ ৭৮কোটি টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। পাশাপাশি রিপোর্ট কার্ডে দশ বছরের বিধায়ক তহবিল থেকে যে কাজ হয়েছে তারও নিখুঁত হিসেব জনতার দরবারে রাখেন তিনি। শনিবার শিলিগুড়ি হিলকার্ট রোডে দলীয় কার্য্যালয়ে সাংবাদিক বৈঠক করে মন্ত্রী সেই রিপোর্ট কার্ড প্রকাশের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে বাংলার উন্নয়ন ও সম্প্রীতির উল্লেখযোগ্যতা তুলে তার কেন্দ্রের বিপুল উন্নয়নকাজের বিবরণ তুলে ৫মিনিট ৩৫সেকেন্ডের  নির্বাচনী গান সকলের সামনে আনেন। এই রিপোর্ট কার্ড হাতেই কেন্দ্রের বাড়ি বাড়ি দরজায় পৌঁছবেন ডাবগ্রাম ফুলবাড়ি তৃনমূল প্রার্থী গৌতম দেব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.