গাড়ি খারাপ মাঝপথে রোড শো ছেড়ে চলে গেলেন, গৌতম গম্ভীর - The News Lion

গাড়ি খারাপ মাঝপথে রোড শো ছেড়ে চলে গেলেন, গৌতম গম্ভীর

 


দি নিউজ লায়ন;      বাগনানের বিজেপি প্রাথী অনুপম মল্লিকের সমর্থনে রোড শো করার জন্য শনিবার দুপুরে বাগনানের মেল্লকে হাজির হয়েছিলেন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। পরে হুড খোলা গাড়িতে উঠে রোড শো শুরু করলেও কিছটা দূর যাওয়ার পরেই তাল কাটল রোড শো এর। গাড়ি খারাপ। গরমে কাহিল গৌতম গম্ভীর। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরেও গাড়ী চালু না হওয়ায় বাধ্য হয়ে রোড শো ত্যাগ করে অন্য অনুষ্ঠানে চলে যান গৌতম গম্ভীর। যদিও বিজেপি নেতৃত্বের দাবি গাড়ি খারাপের জন্য নয় সাংসদের অন্য একটি অনুষ্ঠানে যাওয়ার তাড়া থাকায় উনি চলে গেছেন।


 সূত্রের খবর শনিবার দুপুরে মেল্লক থেকে রোড শো শুরু হওয়ার পরে গৌতম গম্ভীর হাত নেড়ে সকলকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। প্রাক্তন ক্রিকেটারকে দেখতে রাস্তার পাশে মানুষ ভীড় করে দাঁড়িয়েছিলেন।রোড শো ঘোড়াঘাটা লেবেল ক্রশিং এর কাছে আসতেই গাড়ী স্টার্ট বন্ধ হয়ে যায়। কর্মীরা বেশ কিছুক্ষণ গাড়ি ঠেললেও কোন কাজ না হওয়ায় বাধ্য হয়ে গৌতম গম্ভীর গাড়ি থেকে নেমে চলে যান।পরে অবশ্য গাড়ি ঠিক করে রোড শো শেষ করে বিজেপি নেতৃত্ব।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.