অনলাইন ক্লাসে “অশালীন” ভাষায় পড়ুয়াদের আক্রমণ আইআইটি খড়্গপুরের অধ্যাপিকার, দেশজুড়ে নিন্দার ঝড় - The News Lion

অনলাইন ক্লাসে “অশালীন” ভাষায় পড়ুয়াদের আক্রমণ আইআইটি খড়্গপুরের অধ্যাপিকার, দেশজুড়ে নিন্দার ঝড়

 


দি নিউজ লায়নঃ   লজ্জায় মাথা হেঁট হয়ে গেল দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুরের (IIT KHARAGPUR)! মাত্র দু’দিন আগেই “কোভির‍্যাপ” (Covirap) আবিষ্কারের সাফল্য দেশজুড়ে প্রশংসা এনে দিয়েছিল আইআইটি খড়্গপুরের জন্য। সেই গর্বের প্রতিষ্ঠানই এবার নিন্দা কুড়োচ্ছে দেশ-বিদেশ থেকে! 


সৌজন্যে, অনলাইন ক্লাসে পড়ুয়াদের প্রতি (Online Class) অধ্যাপিকার কুৎসিত মন্তব্য। জানা গেছে, কলা ও সমাজ বিজ্ঞানের অধ্যাপিকা সীমা সিং তফশিলী সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীদের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি ক্লাসে পড়ুয়াদের লক্ষ্য করে বলেন, “ইউ ব্লাডি….গো টু হেল ( You Bloody Ba__rd…go to hell)!” আর, এই ক্লাসের ইউটিউব ভিডিও নিমেষে ভাইরাল হয় এবং দেশজুড়ে নিন্দার ঝড় বয়ে যায়। বর্তমান থেকে প্রাক্তন, অধ্যাপক থেকে শিক্ষাবিদ সকলেই এর কড়া সমালোচনা করেন! তবে, ওই অধ্যাপিকা সপরিবারে করোনা সংক্রমিত হওয়ায়, তাঁর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।


পড়ুয়াদের কাছ থেকে জানা গেছে, ওই অধ্যাপিকার মনে হয়েছিল যে জাতীয় সঙ্গীত (National Anthem) চলার সময় কিছু পড়ুয়া উঠে দাঁড়ায়নি। তাই অধ্যাপিকা সীমা সিং ওই শব্দটি “প্রয়োগ” করেছেন ওই ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে। ভিডিওতে স্পষ্ট অধ্যাপিকা রীতিমতো ‘সজাগ’ হয়েই এই মন্তব্য করেছেন, কারণ তিনি স্পষ্ট ভাষায় হুমকি দিচ্ছেন এই বলে যে, “তোমরা যে কোনও জায়গায় অভিযোগ জানাতে পার…কেন্দ্রীয় নারী-শিশুকল্যাণ কিংবা এস-এসটি-মাইনরটি (সংখ্যালঘু) উন্নয়ন মন্ত্রক। আমার কিছু যায় আসে না, আমি আমার সিদ্ধান্তে অনড়!” 


এক্ষেত্রে হয়তো ওই অধ্যাপিকা, জাতীয় সঙ্গীতের সময় উঠে দাঁড়ানোর কথা বলতে চেয়েছেন। যদিও পড়ুয়াদের দাবি তাঁরা সকলেই উঠে দাঁড়িয়েছিলেন। তবে, বিভিন্ন মহলে সমালোচনার ঝড় বয়ে গেছে এই মন্তব্যে। তাঁরা বলতে চেয়েছেন, “অপরাধ করলেও এভাবে কুৎসিত বা অশালীন ভাষা প্রয়োগ করা উচিত হয়নি ওই অধ্যাপিকার।” আবার, অধ্যাপকদের একাংশ বলতে চেয়েছেন, “অসুস্থ (করোনা সংক্রমিত) থাকার কারণে, উনি সামান্য কারণেই হয়তো মেজাজ হারিয়ে ফেলেছিলেন!”

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.