অসম-এর বিধানসভার বুথ ফেরত সমীক্ষা - The News Lion

অসম-এর বিধানসভার বুথ ফেরত সমীক্ষা

 


দি নিউজ লায়ন;     অসম (১২৬): ম্যাজিক ফিগার ৬৪। মূল লড়াই হয়েছে বিজেপি-অসম গণ পরিষদ-ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল জোট এবং কংগ্রেস-এআইইউডিএফ জোটের মধ্যে। বিভিন্ন জরিপে ইঙ্গিত যে দ্বিতীয়বারের জন্য এই রাজ্যে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি জোট।


ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়ার জরিপে বিজেপি জোট পেতে পারে ৭৫-৮৫ টি আসন, কংগ্রেস জোট ৪০-৪৫ টি আসন, অন্যরা ১-৪ টি।

রিপাবলিক-সিএনএক্স জরিপে বিজেপি জোট পেতে পারে ৭৪-৮৪ টি আসন, কংগ্রেস জোট পেতে পারে ৪০-৫০ টি আসন।

টুডেজ চাণক্য’এর জরিপ অনুযায়ী ৭০ আসন পেতে পারে বিজেপি জোট, ৫৬ আসন পেতে কংগ্রেস জোট।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.