দমদমে প্রার্থীর সামনেই বিজেপি'র আদি-নব্যের হাতাহাতি
দি নিউজ লায়নঃ দমদমে প্রার্থীর সামনেই গোষ্ঠী কোন্দলে জড়িয়ে পড়ল দমদম বিধানসভার বিজেপি মণ্ডল।স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দক্ষিণ দমদমের ১৫ নম্বর ওয়ার্ডের একটি শিবমন্দির সংলগ্ন ফাঁকা স্থানে কর্মীদের নিয়ে ঘরোয়া আলোচনায় বসেছিলেন দমদম বিধানসভার বিজেপি প্রার্থী বিমল শঙ্কর নন্দ।
আলোচনা চলা কালীন হঠাৎ করেই নিজেদের মধ্যে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে বিজেপির আদি এবং নব্য কর্মীরা।যে তর্কবিতর্ক হাতাহাতি পর্যায়ে পৌছায়।ঘটনায় বিজেপির নব্য কর্মীরা বিমলবাবুর সামনেই মিন্টু মুখার্জি নামে একজন আদি কর্মীর মাথা ফাটিয়ে দেয় বলে অভিযোগ। মিন্টুবাবুর ক্ষত স্থানে চারটে সেলাই পড়েছে বলে জানা গেছে।ঘটনায় দমদম থানায় অভিযোগ দায়ের করেছেন মিন্টুবাবু।

Post a Comment