বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর মতো সুস্বাদু ধনিয়া চিকেন
দি নিউজ লায়ন;
উপকরণ
মুরগির মাংস- এক কেজি,
ধনে পাতা বাটা- ৪ টেবিল চামচ,
কাঁচা লঙ্কাবাটা- পরিমাণ মতো,
রসুন বাটা- ১ টেবিল চামচ,
তেল- পরিমাণ মতো,
লবণ- পরিমাণ মতো,
টক দই- ১ কাপ
প্রণালী
মুরগীর মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে টকদই ও রসুন বাটা দিয়ে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে তাতে মাংসগুলো দিয়ে ভালো করে কষতে হবে। একটু ভাজা হলে ধনে পাতা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়তে হবে।তারপর ঢাকা দিয়ে আঁচ কমিয়ে দিন। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিতে হবে। ১৫-২০ মিনিটের মধ্যে মাংস সেদ্ধ হয়ে যাবে। এরপর আঁচ নীবীয়ে গরম গরম পরিবেশন করুন সুস্বাদু ধনিয়া চিকেন।

Post a Comment