ঢাকঢোল পিটিয়ে কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে এসে ফিরে গেলেন সাবিত্রী মিত্র
দি নিউজ লায়নঃ বুধবার দুপুরে ঢাকঢোল পিটিয়ে কয়েকশো কর্মী-সমর্থক নিয়ে মিছিল করে জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে আসেন মানিকচক বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সাবিত্রী মিত্র। তবে মনোনয়ন জমা দিতে এসেও মনোনয়ন পেশ করতে পা্রেননি সাবিত্রী মিত্র।
কেন মনেনয়ন দিতে পারলেন না সে বিষয় সাবিত্রী মিত্র জানান, তাঁর কাগজে কিছু ত্রুটি রয়েছে, সঠিক সময়ে সেই কাগজ সংশোধন হয় আসেনি। তাই এদিন মনোনয়ন জমা করেননি। তবে দিনক্ষণ দেখে এর মধ্যেই জমা দিয়ে যাবেন তিনি। এদিন সাবিত্রী মিত্রের সঙ্গে ছিলেন জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর সহ জেলা নেতৃত্ব। দীর্ঘক্ষন জেলা প্রশাসনিক ভবনের সামনে গাড়িতেই বসে ছিলেন সাবিত্রী মিত্র সহ দলীয় নেতৃত্ব। পরে নমিনেশন না করেই ফিরে যান সাবিত্রী মিত্র।

Post a Comment