সস্ত্রীক পদ্ম শিবিরে যোগ নান্টু পালের
দি নিউজ লায়নঃ অবশেষে মঞ্চের পর্দা নামালেন নান্টু পাল। দল বিরোধী কার্যকলাপের তৃনমূল থেকে বহিষ্কৃত সস্ত্রীক নান্টু পালের যোগ পদ্ম শিবিরে। যেখানে অর্থ সেখানেই নান্টু বলছেন তৃনমূল জেলা সভাপতি রঞ্জন সরকার। যেই পদেই ছিল সেখানেই চুরি করেছে ওর জেল নিশ্চিত হুঙ্কার রঞ্জনের। নান্টুকে একহাত করে দীর্ঘ সতীর্থ রঞ্জন সরকার বলছেন যে পদে ছিল সেখানেই চুরি করেছ, তৃনমূল দল ওর মতো অস্বচ্ছ ব্যক্তিকে প্রার্থী পদ দেবে না তা সকলের জানা। সমাজের ক্ষতিকর জীব এরা, নান্টু যাওয়াতে তৃনমূলে অক্সিজেন ফিরেছে। ওকে দল থেকে বহিষ্কারের পর আম সাধারণ দলে অভিযোগ জানিয়েছেন। এদিকে নান্টু পালের বাড়ির ড্রয়িং রুম ঘেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি।
দলে থেকে দলবিরোধী কথা বলা,প্রার্থী নিয়ে অসন্তোষ থেকে দল ছেড়ে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। তখনও দিব্যই তার ড্রয়িং রুমে সুসজ্জিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক ছবি। আর অবশেষে বিগত একমাসের যাবৎ চলা টানটান এই যাত্রাপালা থেকে পর্দা তুললেন নান্টু।বুধবার বিজেপিতে যোগ দিয়েই সস্ত্রীক নান্টু পাল শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থীর হয়ে প্রচারের নামার কথাই জানাচ্ছেন।নির্দল প্রার্থী হিসেবে সত্ত্বর নিজের মনোনয়ন প্রত্যাহার করবেন নান্টু পাল বলেও সাফ জানিয়ে দেন তিনি। নান্টু পাল বলেন দল যেদিন বলবে সেদিনই মনোনয়ন প্রত্যাহার করবো। আর এই সবটাই আগে থেকেই পরিকল্পিত বলে জানাচ্ছে তৃনমূল। তৃনমূল জেলা শীর্ষ নেতৃত্ব বলছে টাকার সওদা ছিল বিজেপির সঙ্গে আগে থেকেই। রতনে রতন চেনে বলছেনতৃনমূল জেলা সভাপতি রঞ্জন বাবু, তার বিস্ফোরক অভিযোগ দলের নাম ভাঙিয়ে নান্টুর দুর্নীতি দলের সামনে চলে এসেছিল।
যা থেকে বাচঁতেই বিজেপিতে টাকার বিনিময়ে ঝাঁপ দিয়েছে সে। তবে রেহাই মিলবে না। এসজেডিয়ের সরকারি পদ সহ যাবতীয় পদে যে নয়ছয় সে করেছে তার তদন্ত হবে।তার শ্রীঘরে ঠাঁই হবে বলেই নান্টুকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে তৃনমূল। শিক্ষা নেই রাজনীতি জানেনা শুধু চুরি করাই তার লক্ষ বলছে তৃণমূলের বড় অংশ। অন্যদিকে বিজেপিতেও প্রার্থী হিসেবে গ্রহণযোগ্য নন নান্টু পাল তা আগেই বিজেপির জেলা নেতৃত্বরা সাফ করে দিয়েছিলেন রাজ্যের কাছে সেমতো নানা টালবাহানার পর তাকে দলে নিয়েছে বিজেপি। এমনকি তাকে দলে নেওয়া নিয়েও তীব্র অসন্তোষ রয়েছে বিজেপির অন্দরে। বিজেপি নেতৃত্ব সহ প্রার্থী শঙ্কর ঘোষ নিজে অনিচ্ছুক সুরেই বলছেন দল নিয়েছে স্বাগত জানাতে হবে। তবে আদি নেতারা বলছে যে ছয় বার দল বদলেছে তাকে দলে টেনে ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

Post a Comment