আমতায় নির্বাচনী প্রচারে সাংসদ দেব - The News Lion

আমতায় নির্বাচনী প্রচারে সাংসদ দেব

 


দি নিউজ লায়নঃ    আমতায় নির্বাচনী প্রচারে সাংসদ দেব। উলুবেড়িয়া উত্তর বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল মাজির সমর্থনে আমতায় রোড-শো করলেন দেব। বুধবার সকালে আমতার স্পোর্টিং মাঠের অস্থায়ী হেলিপ্যাডে নামেন দেব। সেখান থেকে আমতা কলেজ মোড়, বাসস্ট্যান্ড হয়ে কলাতলা পর্যন্ত একটি রোড-শো করেন। রোড-শো’য়ে অংশ নেন কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক। এদিন দেবকে ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের পাশাপাশি স্থানীয় মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.