হুগলির শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক থেকে পদত্যাগ করলেন অমিয় মুখার্জি - The News Lion

হুগলির শ্রীরামপুর পুরসভার পুর প্রশাসক থেকে পদত্যাগ করলেন অমিয় মুখার্জি

 


দি নিউজ লায়ন;    শুক্রবার তৃনমূ্লের প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে।আর  শনিবার পদত্যাগ করলেন শ্রীরামপুরের পুর প্রশাসক অমিয় মুখার্জী!  হুগলিজেলা ও টাউন সভাপতির কাছে পদত্যাগের চিঠি দিয়েছেন অমিয় বাবু।শ্রীরামপুর পুরসভার দীর্ঘদিনের চেয়ারম্যান বর্তমান সময়ে মেয়াদ উত্তীর্ণ  পুর সভার প্রশাসক হিসাবে দ্বায়িত্ব সামলাচ্ছিলেন।কিন্তু হঠাৎ কেন পদত্যাগ?


 এবং তাও প্রার্থী তালিকা ঘোষণার পর দিন? অমিয় বাবুর মতে এটা নেহাতই কাকতালিয়।তিনি এর আগেও কয়েকবার পদত্যাগ করতে চেয়েছিলেন।কিন্তু দল তা মানেনি।তার পায়ে অপারেশান হওয়ায় সমস্যা রয়েছে।পুর পরিষেবা আরো ভালো করে দিতে তার এই পদত্যাগের সিদ্ধান্ত।যদিও বিরোধীরা বলছে প্রার্থী হতে না পারায় অভিমানে পদ ছাড়ছেন তৃনমূল নেতারা।


শ্রীরামপুর বিধানসভায় এবার বিধায়ক পদের প্রার্থী হওয়ার দৌড়ে অনকটাই এগিয়ে ছিলেন অমিয় মুখার্জী।কিন্ত শেষ  লগ্নে এগিয়ে যান দুবারের বিধায়ক সুদীপ্ত রায়।সেই অভিমান থেকে পদত্যাগ কিনা সে প্রশ্নে অমিয় বাবু জানান,সেরকম কোনো ব্যাপার না।সুদীপ্ত রায়ের সঙ্গে  শনিবার কথা হয়েছে।২৯৪ জন প্রার্থী হয়েছে। তিনি দাঁড়ালেও হয়তো কারো অভিমান হতে পারত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.