গোপীবল্লভপুরে বাড়িতে রান্নার গ্যাস লিক করে আগুন, জখম দুই
দি নিউজ লায়ন; শনিবার বিকালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভ পুর থানার সারিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ভালুকাশোল গ্রামে রান্নার গ্যাস সিলিন্ডার লিক হয়ে বাড়িতে আগুন লেগে যায়। গুরতর জখম হয় এক দম্পতি।পরিবারের লোকেরা তাদের দুই জনকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে,দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসক।
জখম দম্পতির নাম লক্ষ্মীন্দর বধূক ও তার স্ত্রী মীনা বধূক।মীনার বাবা বলেন জামাইয়ের বাড়ি কাপাশিয়া গ্রামে, বিয়ের পরে জামাই ও মেয়ে ভালুকাশোল গ্রামে বাড়ি করে থাকে।শনিবার বিকাল ৪টা নাগাদ জামাই এর বাড়ি থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি দুজন আগুনে জখম হয়েছেন। বাড়িতে আগুন লেগে ক্ষতি হয়েছে বাড়ির আসবপত্র ও। তবে ওই দম্পতির অবস্থা আশংকা জনক।ওই ঘটনার ফলে ভালুকাশোল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
Post a Comment