ঢাক ঢোল বাজিয়ে মনোনয়ন জমা দিলেন ভাতার ও আউশগ্রাম কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের দুই প্রার্থী
দি নিউজ লায়নঃ কয়েক কিলোমিটার হেঁটে কালনায় মনোনয়নপত্র জমা দিলেন পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। সঙ্গে ছিলেন পূর্বস্থলী উত্তরের তৃনমূল কংগ্রেসের প্রার্থী তপন চট্টোপাধ্যায়। পাশাপাশি এদিন পদযাত্রা করেই বর্ধমানে মনোনয়ন জমা দিলেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান দক্ষিণ কেন্দ্রের প্রার্থী খোকন দাস, ভাতার বিধানসভা কেন্দ্রের মানগোবিন্দ অধিকারী, আউশগ্রাম কেন্দ্রের অভেদানন্দ থান্ডার, রায়না বিধানসভার প্রার্থী শম্পা ধাড়া।
এদিন তৃনমূল কংগ্রেসের প্রার্থী খোকন দাস সর্বমঙ্গলা মন্দিরে পুজো দিয়ে বর্ধমান রেল স্টেশনে আসেন। সেখান থেকে সুসজ্জিত মিছিল নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক চত্বরে এসে মনোনয়ন জমা দেন। ভাতার ও আউশগ্রাম কেন্দ্রের তৃনমূল কংগ্রেসের দুই প্রার্থীও মিছিল করে আসেন। মিছিলগুলিতে ঢাক ঢোল সহ অন্যান্য বাজনাও ছিল। মনোনয়ন পত্র জমা দিলেন পূর্ব বর্ধমানের সভাধিপতি শম্পা ধাড়া৷
তিনি এবারের বিধানসভার ভোটে রায়না কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। একই দিনে বর্ধমানে মনোনয়ন পত্র জমা দিলেন সংযুক্ত মোর্চা সমর্থিত ৬ জন সি পি এম প্রার্থী। এদিন দুপুরে পর বর্ধমান শহরের পার্কাস রোডের সি পি এম জেলা দপ্তর থেকে মিছিল করে প্রার্থীরা এসে জেলাশাসকের অফিস চত্বরে এসে মনোনয়ন জমা দেন। পূর্ব বর্ধমানের ১৬ টি কেন্দ্রের মধ্যে ১৪ টিতে বামফ্রন্ট ও ২ টিতে কংগ্রেস লড়ছে। একই সাথে কয়েকজন নির্দল প্রার্থীও মনোনয়ন জমা করেছেন।

Post a Comment