ভাঙা পায়েই মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তা এবার বুঝতে পারবে বিজেপি, ওই পা দিয়েই মুখ্যমন্ত্রী যে শট করবেন তাতেই ২৩০ টা গোল হয়ে যাবে, জ্যোতিপ্রিয়
দি নিউজ লায়নঃ বিজেপি হচ্ছে বাংলার বুকে বহিরাগত। বিজেপি মিথ্যেবাদী। বিজেপি অসভ্য, প্রতিহিংসা পরায়ণ, অশিক্ষিত এবং গুন্ডাদের পার্টি। একুশের নির্বাচনে বিজেপিকে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেবে। এভাবেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগণা জেলার হাবড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, আমাদের বাংলায় রয়েছেন একজন মানবিক মুখ্যমন্ত্রী। যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলা জুড়ে উন্নয়ন করেছেন তা গোটা দেশের কাছে নজির সৃষ্টি করেছে
। এখন বাংলার মানুষ বিনা পয়সায় রেশন থেকে শুরু করে কন্যাশ্রী, রুপশ্রী, সবুজসাথী, সমব্যাথী, স্বাস্থ্যসাথী সবটাই পাচ্ছেন। যার সুবিধা বাংলার প্রায় প্রতিটি মানুষই পেয়েছেন। আগামী দিনে আমরা বাংলায় ক্ষমতায় এসে দুয়ারে সরকারের মাধ্যমে মানুষের সমস্ত সমস্যার সমাধান করবো। রেশন ব্যাবস্থা পুরো ফ্রি হয়ে যাবে। মানুষকে আর রেশন আনতে দোকানে যেতে হবে না। রেশন আপনাদের দুয়ারে চলে আসবে। আজ বাংলায় যে সিপিএম, যে কংগ্রেস, সেই বিজেপি। দেশের রেল ব্যাঙ্ক, এলআইসির মতো সমস্ত সরকারি দফতর বিক্রি করে দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নামে স্টেডিয়াম তৈরি করছেন। ভাবতে পারেন? কোনও দিন হয়তো দেখবো এই দেশটাকেও বিক্রি করে নাম পরিবর্তন করে দেবে।
দেশের মানুষকে সমানে ধাপ্পা দিয়ে চলেছেন নরেন্দ্র মোদী। কোথায় গেলো ১৫ লক্ষ টাকা করে সক্লের অ্যাকাউন্টে দেওয়ার প্রতিশ্রুতি? কেউ পায়নি সেই টাকা। ব্যাঙ্কের পাশবই আপডেট করুন, দেখবেন মোদীর ১৫ লক্ষ টাকা আজও ঢোকেনি। কিন্ত অ্যাকাউন্টে দেখতে পাবেন কন্যাশ্রী, রুপশ্রী, যুবশ্রীর স্কলারশিপের টাকা ঢুকেছে। এটাই হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।যা কথা দেন, সেই কথা রাখেন। আজ সারা দেশে পেট্রোল ডিজেল, রান্নার গ্যাসের দাম অগ্নিমূল্য। কেউই নরেন্দ্র মোদীর এই সমস্ত কাজের প্রতিবাদ করছেন না। শুধুমাত্র একজনই করছেন।
তিনি হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারজন্য মমতা দিদির উপর এতো রাগ বিজেপির। মমতা বন্দ্যোপাধ্যায়কে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। কিন্ত অসব করে কিছু হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন খাটি লোহা। তাঁকে বাঁকানো যায় না। যতোই আঘাত করা হোক না কেন, সোজা হয়ে তিনি দাঁড়িয়ে থাকবেন। এবারের নির্বাচনে মমতা দিদি ভাঙা পায়েই খেলবেন। আর ভাঙা পায়েই মমতা বন্দ্যোপাধ্যায় কি জিনিস তা বুঝতে পারবে বিজেপি। ওই পা দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় যে শট করবেন তাতেই ২৩০ টা গোল হয়ে যাবে।

Post a Comment