অনলাইন প্রতারনায় গৃহবধুর লোপাট হয়ে যাওয়া ৫ লক্ষ টাকা উদ্ধার
দি নিউজ লায়নঃ অনলাইন প্রতারনায় গৃহবধুর লোপাট হয়ে যাওয়া ৫ লক্ষ টাকা বারুইপুর সাইবার ক্রাইম পুলিশের তৎপরতায় উদ্ধার হল। জানা গিয়েছে, বারুইপুরের সুবুদ্ধিপুরের বাসিন্দা কাকলি সিনহা বসু গত ৫ জানুয়ারি সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেন তাঁর মেয়েকে এম বি বি এস কোর্সে ভর্তির জন্য অনলাইনে কর্ণাটকের মেডিক্যাল কলেজের ওয়েবসাইটে রেজিস্টার করেন।
এমনকী,তাঁকে দুইদফায় আক্যাউন্টে ৫ লক্ষ টাকা করে ১০ লক্ষ টাকা দিতে বলা হলে তিনি তাও দেন। কিন্তু,কয়েকদিন পর ওই গৃহবধু দেখেন ওয়েবসাইটের ফোন নাম্বারে ফোন করলে কেউ ধরছেন না,এমনকী যে ওয়েবসাইটে ভর্তির জন্য টাকা দেওয়ার কথা বলা হয়েছিল তা ভুয়ো।
মাথায় হাত পড়ে গৃহবধুর। এরপরেই তিনি থানায় অভিযোগ করেন। সাইবার ক্রাইমের ওসি তদন্তে নেমে দেখেন ৫ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে রাখা হয়েছে,আর এক কিস্তির ৫ লক্ষ টাকা বিভিন্ন চেন মাধ্যমে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম কিস্তির ৫ লক্ষ টাকা উদ্ধার হলেও আর এক কিস্তির ৫ লক্ষ টাকা উদ্ধারের জন্য পুলিশ জোরদার তদন্ত চালাচ্ছে।

Post a Comment