সুজাতা মণ্ডল খাঁয়ের প্রচার শুরু - The News Lion

সুজাতা মণ্ডল খাঁয়ের প্রচার শুরু

 


দি নিউজ লায়ন;    আরামবাগ,কেন্দ্রে-তৃণমূলের প্রার্থীর নাম ঘোষনার পরেই আরামবাগে আসলেন সুজাতা  মণ্ডল খাঁ । বুধবার বিকেলে আরামবাগের বিদায়ী বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরার বরুন্ডি এলাকায়। প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা কে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে মানুষজনদের সাথে কথা বলেন। এরপর আরামবাগ মহেশপুর কালী মন্দিরে পুজো দেন। তারপর দলীয় কর্মসূচি করেন। 


সুজাতা মণ্ডল খাঁ এর সাথে হাজির ছিলেন আরামবাগের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পলাশ রায় , তৃণমূল নেতা স্বপন নন্দী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা সহ তৃণমূলের কর্মীরা। সুজাতা মণ্ডল খাঁ এদিন আরামবাগে এসে বলেন,প্রাক্তন বিধায়ক আমার অভিভাবক উনাকে পাশে নিয়ে তিনি লড়তে চান। আরো বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছে আরামবাগে সেই উন্নয়নকে  আমিএগিয়ে নিয়ে যাব। এবং আরামবাগের মানুষের সুখ-দুঃখের সাথী হবো। এদিন আরামবাগে সুজাতা মণ্ডল খাঁ আশায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.