অসুস্থ্য নেত্রীর আরোগ্য কামনায় একসঙ্গে দোয়া ও যজ্ঞ করলেন কয়েকশো হিন্দু-মুসলিম - The News Lion

অসুস্থ্য নেত্রীর আরোগ্য কামনায় একসঙ্গে দোয়া ও যজ্ঞ করলেন কয়েকশো হিন্দু-মুসলিম

 


দি নিউজ লায়ন;    অসুস্থ্য নেত্রীর আরোগ্য কামনায়  একসঙ্গে দোয়া ও যজ্ঞ করলেন কয়েকশো হিন্দু-মুসলিম। নেত্রীর ছবিকে সামনে রেখে নেত্রীর দেখানো সম্প্রীতির পথে চলে নজির গড়লো শিলিগুড়ি লাগোয়া রাজগঞ্জ বিধানসভা এলাকা। বৃহস্পতিবার রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের সুকানি অঞ্চলে শ্রী সঙ্ঘ ক্লাবের মাঠে একইসঙ্গে দোয়া ও যজ্ঞ করেন প্রায় ৭০০-৮০০জন হিন্দু ও মুসলিম মানুষ। এদিন নেত্রীকে সামনে রেখে সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে অভূতপূর্ব এই সংহতির সাক্ষী হয় এলাকা।


 এক দিকে মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করতে শুরু করেন এলাকার ব্রাহ্মণ পুরোহিত অন্যদিকে তার পাশে মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তার ছবিওয়ালা দলীয় পতাকা লাগিয়ে দোয়া পাঠ করতে লাগেন মুসলিম ধর্মালম্বী ব্যক্তিরা। পাশাপাশি বসে দুই ধর্মের মানুষেরা প্রায় টানা ২.৫-৩ ঘন্টা নেত্রীর দ্রুত আরোগ্য কামনার প্রার্থনা করতে লাগেন। তারা জানান নেত্রী সুস্থ হয়ে ফের নিজের পায়ে দ্রুত সকলের সামনে আসুক এটাই আমরা দেখতে চাই।তার সুস্থতার জন্য অভিন্ন ঈশ্বর ও আল্লাহর কাছে প্রার্থনা আমাদের।এলাকার প্রাক্তন বিধায়ক তথা এবারের নির্বাচনী প্রার্থী খগেশ্বর রায় জানান আমরা নেত্রীর সংহতির আর্দশে বিশ্বাসী। তাই তার অসুস্থতার কথা শুনেই এলাকার হিন্দু মুসলিম সকলে ব্যাকুল হয়ে ওঠে।


 শ্রী সঙ্ঘের বিশাল ময়দানে ৩০০জন মুসলিম ধর্মালম্বী ও ৫০০জনের মতো হিন্দুরা মিলে একসঙ্গে যজ্ঞ ও দোয়ার আয়োজন করে। আমরা চাই দ্রুত নেত্রী সুস্থ্য হয়ে জেলায় জেলায় নির্বাচনী প্রচারে সকলের কাছে আসুক। পাশাপাশি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে শিলিগুড়িতে দিনভর চলে একাধিক যজ্ঞ। শিলিগুড়ি পুরনিগমের ৩৬নাম্বার ওয়ার্ড কিমিটির তরফে এদিন যজ্ঞের আয়োজন করে মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থতার প্রার্থনা করেন ৩৬নাম্বার ওয়ার্ডের বাসিন্দারা। ৩৬নাম্বার ওয়ার্ড কিমিটির তরফে এই যজ্ঞের আয়োজন করা হয়। এদিন ওয়ার্ড কো অর্ডিনেটর অলোক ভক্ত জানান বুধবার মুখ্যমন্ত্রীর ওপর বিজেপি ভয়ানক চক্রান্তের দ্বারা আক্রমন হেনেছে। জননেত্রীর দ্রুত আরোগ্য কামনা করে জোড় হাত ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। শিলিগুড়ি জলপাইমোড়েও একটি মহাযজ্ঞের আয়োজন করা হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.