মুখ্যমন্ত্রীর দ্রুত আরগ্য কামনায় সিঙ্গুরের একটি কালী মন্দিরে পুজো দিলেন করবী মান্না
দি নিউজ লায়ন; মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত সুস্থ হয়ে ওঠার কমনা করে বৃহস্পতিবার সকালে সিঙ্গুরের একটি কালী মন্দিরে পূজোর আয়োজন করেছিলেন তৃনমূলের কর্মী ও সমর্থকেরা।হরিপালে বিধানসভার তৃনমুল কংগ্রেসের প্রার্থী করবী মান্না। সিঙ্গুরের ওই কালী মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করে তিনি পুজো দেন।
তিনি বলেন যেভাবে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা চালানো হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় ঘটনা। তিনি দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান ।সেই সঙ্গে মায়ের কাছে তিনি প্রার্থনা করেন দিদিকে যেন দ্রুত সুস্থ হয়ে উঠে জনগণের সেবা করার জন্য। তিনি আরো বলেন যে রাজনৈতিকভাবে বিরোধী দল গুলি তৃনমূলের মোকাবিলা করতে পারে নি।তাই বিজেপি নামক সাম্প্রদায়িক দলটি সুপরিকল্পিত ভাবে দিদির উপর হামলা চালিয়েছে।বাংলার মানুষ ওই ঘটনার জন্য বিজেপি কে উপযুক্ত জবাব দিবে।তাই তিনি দলীয় কর্মীদের শান্ত থাকার নির্দেশ দেন।সেই সঙ্গে বিজেপি ও বাম জোট কে বাংলা থেকে উৎখাত করার ডাক দেন।

Post a Comment