বাজির কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার ২ - The News Lion

বাজির কারবার চালানোর অভিযোগে গ্রেপ্তার ২

 


দি নিউজ লায়ন;      নির্বাচনের আগে জেলার বিভিন্ন জায়গায় মদ, জুয়া ও বোমা মজুতের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পুলিস। শুক্রবার রাতে খণ্ডঘোষ থানার কেন্দুর গ্রামে দু’টি বাজি কারখানায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ বাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করেছে পুলিস। বাজির  কারবার চালানোর অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম টোটন পাল ও রত্নেশ্বর পাল। 


পুলিস প্রথমে টোটনের বাড়ি লাগোয়া বাজি কারখানায় হানা দেয়। সেখান থেকে ৪০টি চকলেট বোমা, ২৭০টি রংমশাল, ৩৮টি তুবড়ি, ৮টি রকেট, বেশ কয়েক প্যাকেট ফুলঝুড়ি, ৭৫০ গ্রাম গান পাউডার প্রভৃতি উদ্ধার করে। এরপর রত্নেশ্বরের বাজি কারখানায় হানা দেয় পুলিস। সেখান থেকে ৩৫টি চকলেট বোমা, ১৯৫টি রংমশলা, ৪টি তুবড়ি, ৭টি রকেট ও ৫৫০ গ্রাম গান পাউডার উদ্ধার হয়েছে। বাজি তৈরির বৈধ কোনও কাগজপত্র ধৃতরা দেখাতে পারেনি বলে পুলিসের দাবি। শনিবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। সপ্তাহে ২ দিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শের্ত ধৃতদের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত বিচারক।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.